Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল দুই বন্ধুর

Advertisement

Icon

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০৯:১৪ পিএম

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল দুই বন্ধুর

মৃতদের বাড়িতে স্বজনদের ভিড়। ছবি: যুগান্তর

Advertisement

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধুর মৃত্যুর খবর পাওয়া গেছে। 

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার হাউলী ইউনিয়নের কাদিপুর স্কুল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- উপজেলার লোকনাথপুর পশ্চিমপাড়ার এনামুল হকের ছেলে সেলিম হোসেন (২২) ও একই এলাকার তারিক হোসেনের ছেলে তানজিল হোসেন (২৩)। দুজনের মধ্যে সেলিম ঘটনাস্থলে এবং তানজিলের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মৃত্যু হয়। 

দামুড়হুদা মডেল থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে সেলিম ও তানজিল একটি মোটরসাইকেলে লোকনাথপুর থেকে কাদিপুরের দিকে বেড়াতে যাচ্ছিলেন। তারা কাদিপুর স্কুল মোড়ে পৌঁছার পর মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সেলিমের মৃত্যু হয়। গুরুতর আহত তানজিলকে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। 

দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, প্রাণ গেল দুজনের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল হেলপারের

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

ট্রাকচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা

শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা

স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে যাওয়ায় কাল হলো যুবকের

স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে যাওয়ায় কাল হলো যুবকের

মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন, গাড়িচাপায় গেল প্রাণ স্বামী-স্ত্রীর

মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন, গাড়িচাপায় গেল প্রাণ স্বামী-স্ত্রীর

আরও পড়ুন

মেয়েকে নিয়ে রেললাইনে মা, ট্রেনে কাটা পড়ল দুজনই

মেয়েকে নিয়ে রেললাইনে মা, ট্রেনে কাটা পড়ল দুজনই

‘গুলির শব্দ শুনে বের হয়ে দেখি স্বামীর লাশ পড়ে আছে’

‘গুলির শব্দ শুনে বের হয়ে দেখি স্বামীর লাশ পড়ে আছে’

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

নাসিরাবাদে সাইফুলের বেপরোয়া চাঁদাবাজি

নাসিরাবাদে সাইফুলের বেপরোয়া চাঁদাবাজি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম