Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে পাঠদান

Advertisement

Icon

দুমকি দ. (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১২:২৭ পিএম

ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে পাঠদান

আপতুন্নেছা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের জড়াজীর্ণ ভবন। ছবি: যুগান্তর

Advertisement

পটুয়াখালীর দুমকি উপজেলার আপতুন্নেছা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের জড়াজীর্ণ ভবনে দীর্ঘদিন ধরে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। ১৯৬৬ সালে নির্মিত এ ভবনের দেয়াল-ছাদে গভীর ফাটল,পলেস্তার খসে পড়া,রড বেরিয়ে থাকা-সব মিলিয়ে যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। 

শ্রেণিকক্ষের সংকটের কারণে বাধ্য হয়েই শিক্ষকরা এ ভবনেই ক্লাস নিতে হচ্ছে। সাম্প্রতিক ভূমিকম্পগুলো শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবকদের আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে।

সরেজমিনে দেখা যায়,ভবনের অধিকাংশ কক্ষে পলেস্তার খসে ছাদের রড বের হয়ে আছে। দেয়ালের প্লাস্টার উঠে ইট দেখা যাচ্ছে। প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছে শিক্ষার্থীরা। কয়েকটি কক্ষে ছাদ ঝুলে পড়ার মতো অবস্থায় থাকলেও বিকল্প ভবন না থাকায় সেখানে পাঠদান বন্ধ করা যাচ্ছে না।

দশম শ্রেণির শিক্ষার্থী স্মৃতি ও জান্নাতুল ফেরদাউস বলেন, ক্লাসে আসতে ভয় লাগে। ছাদ থেকে পলেস্তার খসে পড়ে। কখন কী হয় বলা যায় না। 

শিক্ষার্থী অভিভাবক মামুন ও সরোয়ার জানান, সন্তানদের লেখাপড়ার জন্য স্কুলে পাঠাই,কিন্তু ভবনের এই অবস্থায় চিন্তায় থাকি। দ্রুত সংস্কার জরুরি। 

বিদ্যালয়ের শিক্ষক পরিতোষ চন্দ্র দাস বলেন, কিছুদিন আগে পাঠদানের সময় আমার মাথায় ছাদের পলেস্তার খসে পড়ে। তারপরও ক্লাস নিতে হচ্ছে,কারণ অন্য কোনো কক্ষ নেই।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা আক্তার হ্যাপি জানান,বর্তমানে বিদ্যালয়ে প্রায় এক হাজার শিক্ষার্থী রয়েছে। ক্লাসরুম সংকট স্কুলটির সবচেয়ে বড় সমস্যা। ঝুঁকি জেনেও শিক্ষকরা প্রতিদিন পাঠদান করছেন। অত্যন্ত জরুরি নতুন ভবনের প্রয়োজন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন,বিদ্যালয়ের একটি নতুন ভবন রয়েছে,কিন্তু সেখানে যথাযথ সংকলন হয়নি। তাই পরীক্ষাসহ বেশ কিছু কার্যক্রম ঝুঁকিপূর্ণ ভবনেই নিতে হচ্ছে। নতুন ভবন নির্মাণের বিষয়টি কর্তৃপক্ষকে জানাব এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার সুপারিশ করব।

স্থানীয়দের অভিযোগ,বছরের পর বছর ধরে বিদ্যালয় ভবন সংস্কারের দাবি জানালেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। শিক্ষার্থী ও শিক্ষকরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছে।এটিকে তারা ‘অবহেলার চরম দৃষ্টান্ত’ বলে মনে করছেন।অভিভাবক ও স্থানীয়দের প্রত্যাশা-দ্রুত নতুন ভবন নির্মাণ বা সংস্কার না হলে বড় দুর্যোগের শঙ্কা থেকেই যাবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মাথায় গাছের ডাল পড়ে বিএনপি নেতার মৃত্যু

মাথায় গাছের ডাল পড়ে বিএনপি নেতার মৃত্যু

তরমুজের জমি মাপতে গিয়ে সংঘর্ষ, আহত ১২

তরমুজের জমি মাপতে গিয়ে সংঘর্ষ, আহত ১২

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

মালচিং পদ্ধতিতে ১০ একর জমিতে অসময়ে তরমুজ চাষে সাফল্য

বাবার পাশ থেকে ১০ মাসের শিশু গায়েব, খালু গ্রেফতার

বাবার পাশ থেকে ১০ মাসের শিশু গায়েব, খালু গ্রেফতার

অনির্দিষ্টকালের জন্য পরিদর্শন বন্ধ কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার

অনির্দিষ্টকালের জন্য পরিদর্শন বন্ধ কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার

সব কারিকুলামের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সমান সুযোগের আহ্বান

সব কারিকুলামের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সমান সুযোগের আহ্বান

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর উদ্দেশে যুবদল নেতার আবেগঘন স্ট্যাটাস

প্রধানমন্ত্রীর উদ্দেশে যুবদল নেতার আবেগঘন স্ট্যাটাস

৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ১৪ শিশু

৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ১৪ শিশু

তালাবদ্ধ ফ্ল্যাট থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

তালাবদ্ধ ফ্ল্যাট থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে ‘বিতর্কিত’ বক্তব্য, ক্ষমা চাইলেন হুইপ নিজান

পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে ‘বিতর্কিত’ বক্তব্য, ক্ষমা চাইলেন হুইপ নিজান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম