Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চাঞ্চল্যকর অন্তঃসত্ত্বা হত্যার মূলহোতা গ্রেফতার

Advertisement

Icon

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:১৫ পিএম

চাঞ্চল্যকর অন্তঃসত্ত্বা হত্যার মূলহোতা গ্রেফতার

গ্রেফতারকৃত মূলহোতা রাসেল শেখ। ছবি: যুগান্তর

Advertisement

গোপালগঞ্জের মুকসুদপুরে চার মাসের অন্তঃসত্তা গৃহবধূ ইতি বেগমকে নৃশংসভাবে হত্যা করে লাশ গুম করার চাঞ্চল্যকর ঘটনার মূলহোতা রাসেল শেখকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ ও র‍্যাব-১১।

র‍্যাবের প্রেস রিলিজে জানানো হয়- বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে র‍্যাব-৬, সিপিসি সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) এবং র‍্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার দেবীদ্বার থানাধীন চরবাকর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

এ অভিযানে মুকসুদপুর থানার ইতি খাতুন হত্যা মামলার এজাহারভুক্ত মূল আসামি পলাতক রাসেল শেখকে (৩০) গ্রেফতার করা হয় এবং পরে তাকে মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, মুকসুদপুর উপজেলার লতিফপুর গ্রামের আসামি রাসেল শেখ এবং নিহত ইতি খাতুনের মধ্যে পারিবারিক কলহের জের ধরে মামলার ১নং আসামি (তার স্বামী) ও অন্যান্য আসামিরা গত ২৩ নভেম্বর রাত আনুমানিক ৮টা থেকে ৩০ নভেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে সুপরিকল্পিতভাবে, আসামিদের বসতঘরে ইতি খাতুনকে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ গোপন করার উদ্দেশ্যে বস্তাবন্দি করেন। এরপর লাশের সঙ্গে ৪টি ইট বেঁধে বাড়ির পূর্বপাশে তাদের নিজস্ব পুকুরে কচুরিপানার নিচে ডুবিয়ে রাখা হয়।

৩০ নভেম্বর সন্ধ্যায় স্থানীয়রা ভিকটিমের বস্তাবন্দি লাশ পানিতে ভাসতে দেখে মুকসুদপুর থানায় খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্বার করে থানায় নিয়ে আসে। পরে ভিকটিমের ভাই মো. সেলিম (৩৭) বাদী হয়ে মূল আসামীসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

মোহাম্মদপুরে সন্ত্রাসী গ্রুপের দুই সদস্য গ্রেফতার

মোহাম্মদপুরে সন্ত্রাসী গ্রুপের দুই সদস্য গ্রেফতার

বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯

বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯

ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদ ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেফতার ৪

ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদ ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেফতার ৪

প্রধানমন্ত্রীর প্রেস সচিবের সহকারী পরিচয়ে প্রতারণা, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রধানমন্ত্রীর প্রেস সচিবের সহকারী পরিচয়ে প্রতারণা, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

গোপালগঞ্জে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের হামলা, এসআইসহ ৩ পুলিশ আহত

গোপালগঞ্জে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের হামলা, এসআইসহ ৩ পুলিশ আহত

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম