Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৯ পিএম

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

Advertisement

গাজীপুরের শ্রীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। 

শনিবার (৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে শ্রীপুর উপজেলাধীন সাতখামাইর এলাকায় এ ঘটনা ঘটে। 

ট্রেনের যাত্রীরা জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেন শ্রীপুরের কাওরাইদ স্টেশনে প্রবেশ করে। বিরতি দিয়ে স্টেশন ছাড়ার পরপরই ট্রেনের ইঞ্জিনে বিকট শব্দ হয়। এরপর গতি কমে যায় এবং ইঞ্জিনে থাকা মবিল ছিটকে যাত্রীদের গায়ে পড়তে থাকে। এ অবস্থায় আতঙ্কিত হয়ে যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে যান। খবর পেয়ে রেল কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন।

এ বিষয়ে শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. শামীম জানান, ট্রেনটি হঠাৎ বিকল হয়ে পড়ে এবং এতে ময়মনসিংহ অঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে পাঠাতে ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ইঞ্জিন বিকলের কারণে আশপাশের স্টেশনগুলোতে কয়েকটি ট্রেন যাত্রাবিরতি করছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক, তদন্ত কমিটি গঠন

২ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ স্বাভাবিক, তদন্ত কমিটি গঠন

গাজীপুরে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার

গাজীপুরে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার

দেশে প্রথম আসছে বৈদ্যুতিক ট্রেন, চলবে যেসব রুটে

দেশে প্রথম আসছে বৈদ্যুতিক ট্রেন, চলবে যেসব রুটে

রেলপথে মিলছে দুই প্রান্ত

হিমালয় থেকে বঙ্গোপসাগর রেলপথে মিলছে দুই প্রান্ত

শিগগির চালু হতে পারে ভারত-বাংলাদেশের যাত্রীবাহী ট্রেন

রেলপথ মন্ত্রী-ভারতীয় হাইক‌মিশ‌নের সাক্ষাৎ শিগগির চালু হতে পারে ভারত-বাংলাদেশের যাত্রীবাহী ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

আরও পড়ুন

চসিক নগরভবনে পুলিশের অভিযান আবারও আলোচনায় শীর্ষ সন্ত্রাসী বগা

আবারও আলোচনায় শীর্ষ সন্ত্রাসী বগা

জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ

জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ

কোটি কোটি টাকা আত্মসাৎ সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

সাবেক দুই ব্যাংক ম্যানেজারসহ গ্রেফতার ৫

বিদ্যালয় থেকে ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় নারী আটক, জনতার হামলায় চার পুলিশ আহত

বিদ্যালয় থেকে ছাত্রীকে নিয়ে যাওয়ার সময় নারী আটক, জনতার হামলায় চার পুলিশ আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম