Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব রাব্বি ও ২৪ নং ওয়ার্ড সভাপতি ইমন বহিষ্কার

Advertisement

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:২৫ এএম

লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব রাব্বি ও ২৪ নং ওয়ার্ড সভাপতি ইমন বহিষ্কার

Advertisement

সুনির্দিষ্ট সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব নেসার উদ্দিন রাব্বি এবং ২৪ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আদনান আহমেদ ইমনকে সংগঠন থেকে বহিষ্কার করেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল। সংগঠনের নীতিমালা অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

শনিবার (০৬ ডিসেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি শামীম মাহমুদ ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়ার যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারাদেশ অনুমোদন করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, উল্লিখিত দুই নেতার বিরুদ্ধে গৃহীত সাংগঠনিক সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

প্রেস বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে প্রেরণ করেন সংগঠনের সহ-দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদ মর্যাদা) আমজাদ হোসেন মামুন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম