Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে গ্রামে ফিরলেন প্রবাসী

Advertisement

Icon

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১০:৫৪ পিএম

মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে গ্রামে ফিরলেন প্রবাসী

Advertisement

মায়ের স্বপ্ন ছিল ছেলে একদিন বড় হবে। ব্যতিক্রম কিছু করবে। ছেলে সফল হয়ে যখন বাড়ি ফিরবে তখন এলাকার মানুষ তাকে বরণ করে নেবে। মায়ের সেই স্বপ্ন পূরণে পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী–সানকিপুর ইউনিয়নের রামবল্লভ গ্রামের প্রবাসী মো. আউয়াল মৃধা বাড়ি ফিরলেন হেলিকপ্টারে।

বুধবার সকালে মালয়েশিয়া থেকে একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে নামেন। এরপর একটি হেলিকপ্টারযোগে ঢাকা থেকে নিজ গ্রামে এসে অবতরণ করেন। ওই গ্রামে প্রথম কোনো হেলিকপ্টার নামতে দেখল এলাকার মানুষ।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে হেলিকপ্টারটি রামবল্লভ গ্রামে অবতরণ করলে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় ইউপি সদস্য অসীম মেলকারসহ গ্রামবাসী ফুলের মালা পরিয়ে তাকে বরণ করে নেন।

প্রবাসী আউয়াল মৃধা ওই গ্রামের মৃত আব্দুল আজিজ মৃধার ছেলে।

প্রবাসী আউয়াল মৃধা জানান, আমার মায়ের স্বপ্ন ও ইচ্ছা ছিল—ছেলে একদিন বড় হবে কিছু করবে। মায়ের সেই স্বপ্নের প্রতি সম্মান জানিয়ে আজ হেলিকপ্টারে বাড়িতে ফিরলাম। আমি প্রায় ২২ বছর ধরে মালয়েশিয়ায় ব্যবসা-বাণিজ্য করি। বর্তমানে আমরা তিন ভাই মালয়েশিয়াতেই আছি।

তিনি জানান, আগামী ১৫ ডিসেম্বর তাদের বাড়িতে মুফতি আমির হামজার ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।

হেলিকপ্টার অবতরণের সময় স্থানীয় গ্রামবাসী, পুলিশ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ছোট-বড় সবাইকে ‘ভাই’ ডাকেন ইউএনও

ছোট-বড় সবাইকে ‘ভাই’ ডাকেন ইউএনও

গার্মেন্টসকর্মী থেকে উদ্যোক্তা, আঙুর চাষে সফলতা দেখছেন কাওসার

গার্মেন্টসকর্মী থেকে উদ্যোক্তা, আঙুর চাষে সফলতা দেখছেন কাওসার

কৃষকদের হাতে সরাসরি পৌঁছে যাবে সরকারি সহায়তা: নুর

কৃষকদের হাতে সরাসরি পৌঁছে যাবে সরকারি সহায়তা: নুর

রঙিন ফুলকপিতে স্বপ্ন বুনছেন সালেহা

রঙিন ফুলকপিতে স্বপ্ন বুনছেন সালেহা

ভিপি নুর প্রতিমন্ত্রী, গলাচিপায় আনন্দ মিছিল

ভিপি নুর প্রতিমন্ত্রী, গলাচিপায় আনন্দ মিছিল

বিএনপি-আ.লীগ বেঁধেছে জোট, ঘোড়া মার্কায় দেবে ভোট: হাসান মামুন

বিএনপি-আ.লীগ বেঁধেছে জোট, ঘোড়া মার্কায় দেবে ভোট: হাসান মামুন

আরও পড়ুন

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

নামাজ পড়া নিয়ে বিরোধ, ভেঙে ফেলা হলো পুরাতন মসজিদ

নামাজ পড়া নিয়ে বিরোধ, ভেঙে ফেলা হলো পুরাতন মসজিদ

দুর্গাপূজার মেলায় গিয়ে অতিরিক্ত মদ্যপান, ২ জনের মৃত্যু

দুর্গাপূজার মেলায় গিয়ে অতিরিক্ত মদ্যপান, ২ জনের মৃত্যু

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক, অতঃপর...

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম