Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিএনপি নেতার কবর জিয়ারত করে এনসিপি নেত্রীর নির্বাচনি প্রচারণা শুরু

Advertisement

Icon

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৩ পিএম

বিএনপি নেতার কবর জিয়ারত করে এনসিপি নেত্রীর নির্বাচনি প্রচারণা শুরু

ব্যারিস্টার মওদুদ আহমদের কবর জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন হুমায়রা নুর। ছবি: যুগান্তর

Advertisement

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ ও সদর আংশিক) আসনে প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের কবর জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী হুমায়রা নুর।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের মানিকপুরস্থ ব্যারিস্টার মওদুদ আহমেদের কবর জিয়ারত করেন তিনি। এরপর নির্বাচনি প্রচারণা শুরু করেন। 

শাপলা কলি প্রতীকে এনসিপির মনোনয়ন পাওয়া হুমায়রা নুর দলটির যুগ্ম সদস্য সচিব ও সুপ্রিম কোর্টের আইনজীবী। 

সিরাজপুর ও চরপার্বতী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের কাছে গিয়ে তাকে শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানাতে দেখা গেছে।

এ বিষয়ে হুমায়রা নুর বলেন, আমার স্বামী ব্যারিস্টার একেএম এহসানুর রহমান এ আসনের সাবেক এমপি ও বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদের জুনিয়র অ্যাসোসিয়েট ছিলেন। আমাদের পুরো পরিবার তাকে শ্রদ্ধা করে। ওই শ্রদ্ধা থেকে আমি মওদুদ আহমেদের কবর জিয়ারত করে আমার নির্বাচনি প্রচারণা শুরু করলাম।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। এতে নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ ও সদর আংশিক) আসনে আইনজীবী হুমায়রা নুরের নাম ঘোষণা করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘মানুষ আপনাকে দুই টাকারও দাম দেয় না’

রাশেদের পোস্টে সারজিসের মন্তব্য ‘মানুষ আপনাকে দুই টাকারও দাম দেয় না’

এনসিপির নীতিনির্ধারক যে ১৬ নেতা

এনসিপির নীতিনির্ধারক যে ১৬ নেতা

নতুন পদ পাচ্ছেন হাসনাত আসিফ সারজিস

নতুন পদ পাচ্ছেন হাসনাত আসিফ সারজিস

নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন-হাসনাত-আসিফ ও সারজিস, কে কোন দায়িত্বে?

নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন-হাসনাত-আসিফ ও সারজিস, কে কোন দায়িত্বে?

পুনর্গঠন হচ্ছে এনসিপি, শীর্ষ ৪ পদে আসছে পরিবর্তন

পুনর্গঠন হচ্ছে এনসিপি, শীর্ষ ৪ পদে আসছে পরিবর্তন

‘৮০০ টাকার সিলিন্ডার কিনতে হচ্ছে আড়াই হাজারে’

‘৮০০ টাকার সিলিন্ডার কিনতে হচ্ছে আড়াই হাজারে’

আরও পড়ুন

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

নাসিরাবাদে সাইফুলের বেপরোয়া চাঁদাবাজি

নাসিরাবাদে সাইফুলের বেপরোয়া চাঁদাবাজি

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম