Logo
Logo
×

Advertisement

সারাদেশ

লন্ডন-দিল্লি নয়, বাংলাদেশ চলবে দেশের মাটি থেকেই: এনসিপি নেতা

Advertisement

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:১৬ পিএম

লন্ডন-দিল্লি নয়, বাংলাদেশ চলবে দেশের মাটি থেকেই: এনসিপি নেতা

Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নরসিংদী-১ (সদর) আসনের প্রার্থী আব্দুল্লাহ আল ফয়সাল বলেছেন, ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে মানব না। আমরা পিন্ডিকে দূর করেছি একাত্তরে, চব্বিশে আমরা ভারতকে দূর করেছি। এখন আর ভারতকে গোনার সময় আমাদের নেই।

তিনি বলেন, চব্বিশের সব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। এই ফ্যাসিবাদ একটা সিস্টেম এটাকে আমাদের দূর করতে হবে। লন্ডন বা ভারত থেকে বাংলাদেশ চলবে না; বাংলাদেশের মানুষ বাংলাদেশ থেকেই দেশ চালাবে। আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব।

মঙ্গলবার দুপুরে নরসিংদীতে এনসিপির বিজয় র‌্যালি ও প্রতিরোধ যাত্রা শেষে এক পথসভায় আব্দুল্লাহ আল ফয়সাল এসব কথা বলেন।

আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হলে ও ৭২ সালে এক স্বৈরশাসক আমাদের মাথার উপর চেপে বসেছিল। শেখ মুজিবুর রহমানের ভুল অর্থনৈতিক পলিসির কারণে ৭৪ সালে যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল- সেই একই ভুল পলিসিতে ১৭ বছর আওয়ামী লীগ দেশ চালিয়েছে। আসলে এটা ভুল পলিসি না এটা ভারতের ষড়যন্ত্র ছিল। বাংলাদেশ যাতে উপরে না উঠতে পারে। 

ভারতকে সতর্ক করে তিনি বলেন, আপনারা যদি জুলাই যোদ্ধাদের উপর কোনো ধরনের হামলা করেন আপনাদের ব্যবসা প্রতিষ্ঠা চলবে না। ভারত এখনো তাদের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমার ভাই হাদি এখনো হাসপাতালে, বাঁচবে কিনা তা জানি না। সে যদি মরে যায় তাহলে ভারতকে বলতে চাই- তোমার সবচেয়ে বড় কোম্পানি ম্যারিকোকে বাংলাদেশের চলতে দিব না। বাংলাদেশে চলবে আমাদের দেশে পণ্য।

এ সময় এনসিপির নরসিংদী জেলার সদস্য সচিব আওলাদ হোসেন জনিসহ জেলা ও মাধবদী থানার এনসিপি, ছাত্রশক্তি ও যুবশক্তির নেতা উপস্থিত ছিলেন।

এর আগে নরসিংদী পৌরপার্ক থেকে বিজয়ের মাসে বিজয় র‌্যালি ও প্রতিরোধ যাত্রা শুরু করেন এনসিপির নেতারা। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘মানুষ আপনাকে দুই টাকারও দাম দেয় না’

রাশেদের পোস্টে সারজিসের মন্তব্য ‘মানুষ আপনাকে দুই টাকারও দাম দেয় না’

এনসিপির নীতিনির্ধারক যে ১৬ নেতা

এনসিপির নীতিনির্ধারক যে ১৬ নেতা

নতুন পদ পাচ্ছেন হাসনাত আসিফ সারজিস

নতুন পদ পাচ্ছেন হাসনাত আসিফ সারজিস

নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন-হাসনাত-আসিফ ও সারজিস, কে কোন দায়িত্বে?

নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন-হাসনাত-আসিফ ও সারজিস, কে কোন দায়িত্বে?

পুনর্গঠন হচ্ছে এনসিপি, শীর্ষ ৪ পদে আসছে পরিবর্তন

পুনর্গঠন হচ্ছে এনসিপি, শীর্ষ ৪ পদে আসছে পরিবর্তন

‘৮০০ টাকার সিলিন্ডার কিনতে হচ্ছে আড়াই হাজারে’

‘৮০০ টাকার সিলিন্ডার কিনতে হচ্ছে আড়াই হাজারে’

আরও পড়ুন

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

নাসিরাবাদে সাইফুলের বেপরোয়া চাঁদাবাজি

নাসিরাবাদে সাইফুলের বেপরোয়া চাঁদাবাজি

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম