Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ১০

Advertisement

Icon

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭ পিএম

জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ১০

ভোলায় জামায়াত ও বিএনপির মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। ছবি: যুগান্তর

Advertisement

ভোলার ভেলুমিয়ায় রাজাকার বলা নিয়ে জামায়াত ও বিএনপির মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে ১০ জন। এ সময় ৫টি দোকানে হামলা ও ভাঙচুর করা হয়। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত এই সংঘাত চলে। এতে আজও এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।  

উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হেলাল উদ্দিন  জানান, নির্বাচনী পরিবেশ নষ্ট করতে জামায়াত তাদের কর্মীদের বিজয় দিবসের মিছিলে হামলা করে। 

অপর দিকে উপজেলা জামায়াতের আমির মো. কামাল হোসেন এক সংবাদ সম্মেলনে জানান, সকালে তাদের কর্মীরা বিজয র্যালিতে যোগ দিতে আসার সময় এক কর্মীকে বিএনপির দুই কর্মী রাজাকার বলে গালিগালাজ করে। পরে মারধর করে। এ নিয়ে হাতাহাতি হয়। এ ইস্যুকে কেন্দ্র করে বিকালে এক জামায়াত নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে। রাতে ফের মিছিল করে তাদের দলীয় ৪ কর্মীর দোকানে হামলা ও লুট করে। এতে তাদের ১০-১২ জন কর্মীকে আহত করা হয়। 

জামায়াতের মিডিয়া সেল কর্মকর্তা আমির হোসেন জানান, তারা রাতেই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেঘনায় ধরা পড়ল ১৫ কেজির পাঙাশ, ১০১০০ টাকায় বিক্রি

মেঘনায় ধরা পড়ল ১৫ কেজির পাঙাশ, ১০১০০ টাকায় বিক্রি

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্য সচিব জাহাঙ্গীর

আলজেরিয়ার প্রেসিডেন্টকে জামায়াত আমিরের চিঠি

আলজেরিয়ার প্রেসিডেন্টকে জামায়াত আমিরের চিঠি

একদিনের ব্যবধানে সুর বদলে গেল জামায়াত প্রার্থীর

একদিনের ব্যবধানে সুর বদলে গেল জামায়াত প্রার্থীর

নির্বাচনি ওয়াদা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি: খায়রুল কবির খোকন

নির্বাচনি ওয়াদা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি: খায়রুল কবির খোকন

কুমিল্লা জামায়াতের দুই শীর্ষ নেতা বহিষ্কার

কুমিল্লা জামায়াতের দুই শীর্ষ নেতা বহিষ্কার

আরও পড়ুন

ইনানীতে নলকূপ খননের সময় গ্যাস উদগীরণ, জ্বলছে আগুন

ইনানীতে নলকূপ খননের সময় গ্যাস উদগীরণ, জ্বলছে আগুন

সাংবাদিক আলিফ হত্যা দুই আসামির জবানবন্দিতে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

দুই আসামির জবানবন্দিতে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১০ মিনিটের জন্য নেওয়া মোটরসাইকেল ফেরত চাইতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১০ মিনিটের জন্য নেওয়া মোটরসাইকেল ফেরত চাইতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

প্রতিবন্ধীদের বন্ধু শিক্ষক আলী তানভীর

প্রতিবন্ধীদের বন্ধু শিক্ষক আলী তানভীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম