Logo
Logo
×

Advertisement

সারাদেশ

৯ জেলেকে এখনো ফেরত দেয়নি আরাকান আর্মি, পরিবারের আর্তনাদ

Advertisement

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০১:০৩ পিএম

৯ জেলেকে এখনো ফেরত দেয়নি আরাকান আর্মি, পরিবারের আর্তনাদ

আরাকান আর্মির হাতে আটককৃত জেলেরা। ছবি: যুগান্তর

Advertisement

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন সাগর থেকে মাছ শিকারের সময় ধরে নিয়ে যাওয়া ৯ জেলেকে একদিন পার হলেও ফেরত দেয়নি মিয়ানমার আরাকান আর্মি। এতে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিরা বন্দী থাকায় জেলেদের ঘরে চলছে আর্তনাদ ও আহাজারি। আটককৃত ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী পরিবারগুলো।

আটককৃতরা হলেন- টেকনাফের শাহপরীর দ্বীপ ডাঙ্গর পাড়ার বাসিন্দা মনজুর আলম (২৮), মো. আব্দুল্লাহ (২৬), মো. আনোয়ার (২৭), ওমর ফারুক (১৭), জাফর আলম (১৬), কবির আহমেদ (৫৫), মো. রাসেল (২৬), জসিম আহমেদ (১৮) ও মো. ইব্রাহীম (২১)।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে জেলে আহমদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, সাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের বিচ্ছিন্নবাদী সংগঠন আরাকান আর্মি টেকনাফের ৯ জেলেকে ধরে নিয়ে যায়। যার কারণে তাদের পরিবারে মানুষগুলোকে ফিরে পেতে আর্তনাদ ও আহাজারিতে দিন কাটছে। 

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালের দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন সাগরে জেলেরা মাছ ধরছিলেন। এ সময় আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে জেলেদের ধাওয়া দেয় এবং তাদের মধ্যে দুই বোটসহ ৯ জনকে আটক করে। আটককৃতরা জেলেরা শাহপরীর দ্বীপের ডাঙরপাড়া এলাকার বাসিন্দা। তবে সাগরে মাছ ধরার সময় অনেক ক্ষেত্রে কোনটি মিয়ানমারের জলসীমা আর কোনটি বাংলাদেশের জলসীমা- তা না জেনে জেলেরা অনেক সময় মিয়ানমারের জলসীমায় চলে যাওয়ায় তারা আটক হয় বলে মন্তব্য করেন তিনি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইনামুল হাফিজ নাদিম জানান, সাগর থেকে ৯ জন জেলেকে আরাকান আর্মি নিয়ে গেছে এমন তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে কোস্টগার্ড ও বিজিবির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং ঘটনাটি যথাযথভাবে তদারকি করা হচ্ছে। ঘটনার প্রকৃত সত্যতা যাচাই সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কক্সবাজারে বেড়াতে এসেছিল কিশোরী, অটোরিকশার চাকায় ওড়না প্যাঁচিয়ে মৃত্যু

কক্সবাজারে বেড়াতে এসেছিল কিশোরী, অটোরিকশার চাকায় ওড়না প্যাঁচিয়ে মৃত্যু

রাখাইনে রোহিঙ্গাদের জমিতে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি বানাচ্ছে আরাকান আর্মি

রাখাইনে রোহিঙ্গাদের জমিতে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি বানাচ্ছে আরাকান আর্মি

কক্সবাজারে হারিয়ে গেছে সহস্রাধিক পুকুর, প্রতি বছর নামছে ভূগর্ভস্থ পানির স্তর

কক্সবাজারে হারিয়ে গেছে সহস্রাধিক পুকুর, প্রতি বছর নামছে ভূগর্ভস্থ পানির স্তর

সেন্টমার্টিন ভ্রমণে আসছে নতুন নিয়ম

সেন্টমার্টিন ভ্রমণে আসছে নতুন নিয়ম

৩০ শতক জমির নামজারিতে ঘুস ৯ শতক, উপসচিবসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

৩০ শতক জমির নামজারিতে ঘুস ৯ শতক, উপসচিবসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালে পরীক্ষামূলক ফ্লাইট শুরু

কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালে পরীক্ষামূলক ফ্লাইট শুরু

আরও পড়ুন

নোয়াখালীতে কিশোর গ্যাং বিরোধী অভিযান, আটক ১১০৬

নোয়াখালীতে কিশোর গ্যাং বিরোধী অভিযান, আটক ১১০৬

আজ টানা সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ টানা সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

চসিক নগরভবনে পুলিশের অভিযান আবারও আলোচনায় শীর্ষ সন্ত্রাসী বগা

আবারও আলোচনায় শীর্ষ সন্ত্রাসী বগা

জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ

জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম