Logo
Logo
×

Advertisement

সারাদেশ

৩০ শতক জমির নামজারিতে ঘুস ৯ শতক, উপসচিবসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পিএম

৩০ শতক জমির নামজারিতে ঘুস ৯ শতক, উপসচিবসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

Advertisement

কক্সবাজারে আদালতের ডিক্রি পাওয়ার পর ৩০ শতক জমির নামজারি করতে ঘুস হিসেবে ৯ শতক জমি দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় কক্সবাজার সদর উপজেলার সাবেক সহকারী কমিশনার (ভূমি) ও বর্তমানে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব পঙ্কজ বড়ুয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এ মামলার অনুমোদন দেওয়া হয়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের অনুসন্ধান সূত্রে জানা যায়, আদালতের ডিক্রি পাওয়ার পর কক্সবাজার মৌজার ৩০ শতক জমির নামজারি খতিয়ান করার জন্য জমির মালিক সংশ্লিষ্ট ভূমি অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। এ সময় নামজারি করে দেওয়ার বিনিময়ে তার কাছে জমি দাবি করা হয় বলে অনুসন্ধানে উঠে এসেছে।

পরে ২০১৭ সালের ৩০ এপ্রিল একটি অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি দলিলের মাধ্যমে ওই জমির মালিক মোট ৯ শতক জমি রেজিস্ট্রি করে দেন। এর মধ্যে তৎকালীন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবুল হোসেনের পক্ষে তার শ্যালক মফিজুর রহমানের নামে ৩ শতক, ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সৈয়দ নূরের পক্ষে তার শ্যালক ইফতেখারুল হাসানের নামে ৩ শতক এবং তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) পঙ্কজ বড়ুয়ার পক্ষে তার দাদিশাশুড়ি দীপিকা বড়ুয়ার নামে ৩ শতক জমি রেজিস্ট্রি করা হয় বলে দুদকের অনুসন্ধানে বলা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন- কক্সবাজার সদর ইউনিয়ন ভূমি অফিসের সাবেক ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সৈয়দ নূর, আবুল হোসেনের শ্যালক মফিজুর রহমান, সৈয়দ নূরের শ্যালক ইফতেখারুল হাসান এবং পঙ্কজ বড়ুয়ার দাদিশাশুড়ি দীপিকা বড়ুয়া।

অভিযোগসংশ্লিষ্ট সাবেক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবুল হোসেন ২০২৪ সালের ১ অক্টোবর মারা যান। এ কারণে তাকে মামলার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে দুদক।

দুদক জানিয়েছে, অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১, ১৬২ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করা হবে।

দুদকের অনুসন্ধানে সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার করে ঘুস হিসেবে জমি নেওয়া এবং তা নিজেদের স্বজনদের নামে রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগের প্রমাণ পাওয়ার কথা বলা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালে পরীক্ষামূলক ফ্লাইট শুরু

কক্সবাজার বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালে পরীক্ষামূলক ফ্লাইট শুরু

অস্ত্রসহ ৩ রোহিঙ্গা আটক

অস্ত্রসহ ৩ রোহিঙ্গা আটক

কক্সবাজারে উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হচ্ছে: মীর শাহে আলম

কক্সবাজারে উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হচ্ছে: মীর শাহে আলম

মাঠে পর্যাপ্ত লবণ, তারপরও দেড় লাখ টন আমদানির অনুমতি

মাঠে পর্যাপ্ত লবণ, তারপরও দেড় লাখ টন আমদানির অনুমতি

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মোটা অঙ্কের অর্থ বিনিময় ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

চকরিয়ায় শিক্ষার্থীকে অপহরণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

চকরিয়ায় শিক্ষার্থীকে অপহরণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

আরও পড়ুন

ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি তুহিন রেজা গ্রেফতার

ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি তুহিন রেজা গ্রেফতার

ভিমরুলের চাকে খোঁচা, কামড়ে প্রাণ গেল ২ শিশুর

ভিমরুলের চাকে খোঁচা, কামড়ে প্রাণ গেল ২ শিশুর

বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ যুবদলের বিরুদ্ধে

বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ যুবদলের বিরুদ্ধে

হরিরামপুরে আ.লীগ নেতা আব্দুল মজিদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

হরিরামপুরে আ.লীগ নেতা আব্দুল মজিদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম