Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিদেশি পিস্তল হাতে ছাত্রদল নেতার ভিডিও ভাইরাল

Advertisement

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫ এএম

বিদেশি পিস্তল হাতে ছাত্রদল নেতার ভিডিও ভাইরাল

বিদেশি পিস্তল হাতে ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক আনোয়ার হোসেন ছোটন।

Advertisement

ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক আনোয়ার হোসেন ছোটনের হাতে বিদেশি পিস্তল হাতে ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় জেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছদ্ম ফেসবুক আইডি ‘শুভ মিয়াজি’ নামে একটি আইডি থেকে ছাত্রদল নেতার ওই ভিডিও ছড়িয়ে পড়ে।

আনোয়ার হোসেন ছোটন উপজেলার বগাদানা ইউনিয়নের আবুল খায়ের টুক্কার ছেলে। তিনি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

ভিডিওতে দেখা যায়, ছাত্রদল নেতা আনোয়ার হোসেন ছোটন বিদেশি পিস্তল হাতে একটি কক্ষের ভেতরে ধমক দিয়ে মুখোশ পরা এক নারীর দিকে পিস্তল তাক করে বলেন, ‘এই তুই ধর এতারে। হেতে আকাম করার কারণে হেতের… ভাঙি দিছি! তুই বাঁচতে চাস, না মরতে চাস—আমারে চিনস! এই কথা যদি কোরো বলস, তাইলে ভিডিওটা ছাড়ি দিমু। কথা কী কইছি মনে থাকবো নি।’

উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব নুর আলম সোহাগ বলেন, ‘আনোয়ার হোসেন ছোটন সাবেক ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন—এটা সত্য। কিন্তু ছাত্রদল তাকে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের অনুমতি দেয়নি। আমি জেলা ছাত্রদলকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীরও ব্যবস্থা নেওয়া উচিত।’   

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিয়ন যুবদলের এক নেতা জানান, ‘৫ আগস্টের পর থেকে ছোটনের সন্ত্রাসী কর্মকাণ্ডে স্থানীয় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। আমি এসব বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি, কিন্তু কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। এদের কারণে দলের বদনাম হচ্ছে।’

সাবেক উপজেলা ছাত্রদলের আরেক নেতা জানান, ‘আনোয়ার হোসেন ছোটন ও তারেক নামে এই দুজন ছাত্রদলের নাম ব্যবহার করে স্থানীয় এলাকায় নৈরাজ্য সৃষ্টি করছে। কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।’

সোনাগাজী মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, ছোটনের ভাইরাল হওয়া ভিডিওটি প্রায় এক মাস আগের। যদিও এটি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাকিলের জানাজায় বক্তব্যের সময় এমপির উদ্দেশে ভুয়া ভুয়া স্লোগান

শাকিলের জানাজায় বক্তব্যের সময় এমপির উদ্দেশে ভুয়া ভুয়া স্লোগান

ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার

ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার

ছাত্রদল নেতা শাকিলের জানাজার পর এমপিপুত্রের ঘনিষ্ট প্রবাসীর শপিংমলে ভাঙচুর-লুটপাট

ছাত্রদল নেতা শাকিলের জানাজার পর এমপিপুত্রের ঘনিষ্ট প্রবাসীর শপিংমলে ভাঙচুর-লুটপাট

ছাত্রদল নেতা শাকিল হত্যায় এমপির ছেলে রিমান্ডে, নেপথ্যে কী?

ছাত্রদল নেতা শাকিল হত্যায় এমপির ছেলে রিমান্ডে, নেপথ্যে কী?

এমপি আব্দুল আজিজের ছেলে মিন্টুর ৩ দিনের রিমান্ড

ছাত্রদল নেতা শাকিল হত্যা এমপি আব্দুল আজিজের ছেলে মিন্টুর ৩ দিনের রিমান্ড

এমপি আব্দুল আজিজের ছেলে ডিবি হেফাজতে

ছাত্রদল নেতা শাকিল হত্যা এমপি আব্দুল আজিজের ছেলে ডিবি হেফাজতে

আরও পড়ুন

কুড়িগ্রামে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

জয়পুরহাটে ৮৫ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

জয়পুরহাটে ৮৫ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম