জাতীয় পার্টির প্রার্থী হলেন ১০ টাকায় ইলিশ বিক্রি করা সেই মুফতি
Advertisement
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:২৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসন থেকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ফরিদপুরের আলোচিত মুফতি রায়হান জামিল। ১০ টাকায় ইলিশ বিক্রি করে তিনি আলোচনায় আসেন।
দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে ব্যাপক জনপ্রিয়তা ও দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ডের কারণে কেন্দ্রীয় সিদ্ধান্তে তাকে প্রার্থী করা হয়। দীর্ঘদিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে রায়হান জামিল প্রচার প্রচারণা চালালেও দেশ ও মানবতার বৃহত্তর স্বার্থে তিনি জাতীয় পার্টির ব্যানারে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন।
প্রার্থিতা ঘোষণায় রায়হান জামিল বলেন, জনগণের আস্থাই আমার শক্তি। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দেব।
প্রসঙ্গত, মুফতি রায়হান জামিল দীর্ঘদিন ধরে ফরিদপুর-৪ আসনে সমাজসেবা ও মানবিক কার্যক্রমের মাধ্যমে পরিচিত মুখ। গত ১৭ সেপ্টেম্বর ১০ টাকায় ইলিশ মাছ, ৩০ নভেম্বর ১ টাকা কেজি দরে গরুর মাংস এবং ১১ জুলাই ২ টাকা কেজি দরে চাল বিতরণের মতো ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে তিনি ব্যাপক আলোচনায় আসেন। এছাড়া গভীর রাতে দরিদ্র মানুষের ঘরে ঘরে চাল ও নিত্যপ্রয়োজনীয় বাজার পৌঁছে দেওয়ার ঘটনাও জনমনে ব্যাপক সাড়া ফেলে।
