ফেনী-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন আবদুল আউয়াল মিন্টু
Advertisement
দাগনভূঞা ( ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:২০ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি আবদুল আউয়াল মিন্টু। তিনি দাগনভূঞা উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীদুল ইসলামের কাছে সোমবার (২৯ ডিসেম্বর) সকালে মনোনয়নপত্র জমা দেন। তার সাথে উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুল উদ্দিন ও হামিদুল হক মিয়াসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
অপরদিকে জামায়াতের প্রার্থী শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা উত্তরের মজলিশে শূরা সদস্য ডা. ফখরুদ্দিন মানিক। তিনি জেলা রিটার্নিং অফিস জেলা প্রশাসকের কার্যালয়ে সকালে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন- জেলা জামায়াত আমির মুফতি আবদুল হান্নান, দাগনভূঞা জামায়াতের সাবেক আমির মুক্তিযোদ্ধা এএসএম নূর নবী দুলাল, ব্যবসায়ী এম শাখাওয়াত হোসেনসহ দাগনভূঞা সোনাগাজীর নেতারা।
স্বতন্ত্র প্রার্থী মাহবুবুল হক রিপন রিপোর্ট লেখার সময় যুগান্তরকে জানান, তিনি মনোনয়নপত্র জমা দেবেন।
