Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চাঁদপুরে আদালতের হাজতখানায় কার্পেট প্রদান

Advertisement

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১১:৫১ পিএম

চাঁদপুরে আদালতের হাজতখানায় কার্পেট প্রদান

চাঁদপুর আদালতের কয়েদিদের জন্য ইনচার্জ কোর্ট পুলিশ পরিদর্শকের হাতে কার্পেট তুলে দিচ্ছেন সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার। ছবি: যুগান্তর

Advertisement

গত কয়েকদিন শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় চাঁদপুর আদালতের হাজতখানায় থাকা শীতার্ত কয়েদিদের মানবিক দিক বিবেচনায় মেঝেতে বিছানোর জন্য কার্পেট প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে হাজতখানার দায়িত্বরত কর্মকর্তার কাছে কার্পেট হস্তান্তর করেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সৌজন্যে এ কার্পেট প্রদান করা হয়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. আবদুল হান্নান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান, কোর্ট পুলিশ পরিদর্শক শহীদুল্লাহ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট বাবর বেপারী, সাধারণ সম্পাদক জসিম উদ্দীন মেহেদি হাসানসহ বিচার বিভাগে কর্মরত অন্যান্য বিচারকরা এ সময় উপস্থিত ছিলেন।

প্রচণ্ড শীতে হাজতখানায় আটক থাকা কয়েদিদের দুর্ভোগ লাঘব এবং মানবিক সহায়তা নিশ্চিত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে আদালতের কর্মকর্তারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফরিদগঞ্জে জালটাকা দিয়ে কেনাকাটা, ৪ নারী আটক

ফরিদগঞ্জে জালটাকা দিয়ে কেনাকাটা, ৪ নারী আটক

চাঁদপুরে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

চাঁদপুরে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

চাঁদপুরে ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা​, গ্রেফতার ৩

চাঁদপুরে ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা​, গ্রেফতার ৩

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৩০ জেলের কারাদণ্ড

মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৩০ জেলের কারাদণ্ড

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৮৭

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৮৭

গবেষণায় জানা যাবে ইলিশের উৎপাদন কমার কারণ ও উত্তরণের উপায়

প্রাণিসম্পদ মন্ত্রী গবেষণায় জানা যাবে ইলিশের উৎপাদন কমার কারণ ও উত্তরণের উপায়

আরও পড়ুন

উন্নত চিকিৎসায় ঢাকায় নেওয়া হচ্ছে ভূমিমন্ত্রীকে

উন্নত চিকিৎসায় ঢাকায় নেওয়া হচ্ছে ভূমিমন্ত্রীকে

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে মহিলা দল নেত্রীর আবেদন

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে মহিলা দল নেত্রীর আবেদন

নারায়ণগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা স্বাধীন বহিষ্কার

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা স্বাধীন বহিষ্কার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম