Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ০৭:৫৯ এএম

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

Advertisement

ঘন কুয়াশায় আচ্ছন্ন দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের অন্যতম ব্যস্ত নৌপথ দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। মাঝ নদীতে আটকে আছে দুটি ফেরি। 

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে থেকে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সাময়িকভাবে সব ধরনের ফেরি সার্ভিস স্থগিত রাখা হয়েছে।

বাংলাদেশ নৌ-পরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের সহকারী-মহাব্যবস্থাপক (এজিএম) আব্দুস সালাম এই তথ্য নিশ্চিত করে জানান, পাটুরিয়া প্রান্তের তিন নম্বর ঘাটে রো-রো ফেরি বিএস ডা. গোলাম মাওলা ও ভাষা শহীদ বরকত নোঙর করে আছে। এছাড়া একই প্রান্তের চার নম্বর ঘাটে নোঙর করে আছে, রো-রো ফেরি শাহ পরান ও রো-রো ফেরি এনায়েতপুরী। অন্যদিকে দৌলতদিয়া প্রান্তের সাত নম্বর ঘাটে নোঙর করে আছে, রো-রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, শাহ মখদুম ও ইউটিলিটি ফেরি হাসনাহেনা। এছাড়া ঘনকুয়াশার জালে মাঝ পদ্মায় দৌলতদিয়াগামী যানবাহন ও যাত্রী বোঝাই করে নোঙর করে আছে দুটি ফেরি। এগুলো হচ্ছে রো-রো ফেরি কেরামত আলী ও রো-রো ফেরি - বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। 

ফেরি সেক্টরের দায়িত্বশীল ওই কর্মকর্তা সূত্রে জানা গেছে, কুয়াশার ঘনত্ব এতটাই বেশি ছিল যে ফেরির ব্রিজ থেকে আশপাশের কোনো নৌযান বা তীরভূমি স্পষ্ট দেখা যাচ্ছিল না। ফলে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।  

বাংলাদেশ নৌ-পরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের সহকারী-মহাব্যবস্থাপক (এজিএম) আব্দুস সালাম বলেন, দুর্ঘটনার আশঙ্কা থাকায় ফেরি মাস্টারদের সিদ্ধান্ত অনুযায়ী সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কমে দৃশ্যমানতা স্বাভাবিক হলে দ্রুত সার্ভিস চালু করা হবে।

ফেরি চলাচল বন্ধ থাকায় ঢাকা থেকে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার সঙ্গে পাটুরিয়া ঘাট হয়ে সড়ক যোগাযোগ কার্যত অচল হয়ে পড়েছে। ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে, ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, এটি প্রাকৃতিক কারণে সৃষ্ট সাময়িক পরিস্থিতি। আবহাওয়া অনুকূলে এলেই ফেরি সার্ভিস পুনরায় চালু করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

উল্টোপথে বাসের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের

উল্টোপথে বাসের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের

গৃহবধূকে গণধর্ষণের পর শরীরে মরিচের গুঁড়ো ছেটানোর অভিযোগ

গৃহবধূকে গণধর্ষণের পর শরীরে মরিচের গুঁড়ো ছেটানোর অভিযোগ

ভিক্ষুকের ছদ্মবেশে ফ্ল্যাটে ঢুকে লুট

ভিক্ষুকের ছদ্মবেশে ফ্ল্যাটে ঢুকে লুট

সিংগাইরে শিশু ধর্ষণের অভিযোগে চাচা গ্রেফতার

সিংগাইরে শিশু ধর্ষণের অভিযোগে চাচা গ্রেফতার

গোডাউনে একের পর এক ঘোড়া জবাই, মাংস যাচ্ছিল হোটেলে

গোডাউনে একের পর এক ঘোড়া জবাই, মাংস যাচ্ছিল হোটেলে

আরও পড়ুন

পাটগ্রামে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

পাটগ্রামে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

সুন্দরগঞ্জ থানার ওসি ও এসআইকে আদালতে হাজিরের নির্দেশ

সুন্দরগঞ্জ থানার ওসি ও এসআইকে আদালতে হাজিরের নির্দেশ

কারাগারে নেওয়ার পথে পিচ্চি রাজার পালানোর ঘটনায় তদন্ত কমিটি

কারাগারে নেওয়ার পথে পিচ্চি রাজার পালানোর ঘটনায় তদন্ত কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম