Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গোপালগঞ্জ-৩ আসন

স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে স্বাক্ষর জালের অভিযোগ

Icon

গোপালগঞ্জ ও কোটালীপাড়া প্রতিনিধি

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ০২:৩৩ পিএম

স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে স্বাক্ষর জালের অভিযোগ

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিকের বিরুদ্ধে ভোটারদের স্বাক্ষর জাল করার অভিযোগ।

Advertisement

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিকের বিরুদ্ধে ভোটারদের স্বাক্ষর জাল করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গোবিন্দ চন্দ্র প্রামাণিক গত সোমবার (২৯ ডিসেম্বর) গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। স্বতন্ত্র প্রার্থী হওয়ার নিয়ম অনুযায়ী ওই আসনের ১ শতাংশ ভোটারের স্বাক্ষর নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়া বাধ্যতামূলক। সে অনুযায়ী তিনি মনোনয়নপত্র জমা দেন। তবে তার বিরুদ্ধে স্বাক্ষর জালের অভিযোগ উঠেছে।

সরেজমিনে কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ও রাধাগঞ্জ ইউনিয়নে গিয়ে এই স্বাক্ষর জালের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

সাদুল্লাপুর ইউনিয়নের টিকরীবাড়ি গ্রামের মিলন সেনের স্ত্রী যমুনা সেন বলেন, গত বুধবার (৩১ ডিসেম্বর) প্রশাসনের লোক আমার কাছে স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিকের পক্ষে স্বাক্ষর করেছি কিনা- জানতে এসেছিলেন। আমি তাদের জানিয়েছি, গোবিন্দ চন্দ্র প্রামাণিক নামে কাউকে চিনি না, কখনও তার নাম শুনিনি, এবং তার জন্য কোনো কাগজে স্বাক্ষরও করি নাই। আমার স্বাক্ষর যদি কেউ ব্যবহার করে থাকে, তবে সেটা জাল।

রাধাগঞ্জ ইউনিয়নের গোলাবাড়ি গ্রামের সুনীল বাড়ৈর স্ত্রী উষা বাড়ৈ বলেন, আমি ঢাকায় আমার ছেলের বাসায় ছিলাম। গোবিন্দ চন্দ্র প্রামাণিককে আমি চিনি না এবং তার কোনো কাগজে স্বাক্ষরও করি নাই।   

স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, আমার পক্ষে যারা স্বাক্ষর করেছেন, তারা সবাই সঠিকভাবে স্বাক্ষর করেছেন। জাল স্বাক্ষরের অভিযোগ সত্য নয়।

সরকারী রিটার্নিং অফিসার ও কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন, আমি স্বতন্ত্র প্রার্থীদের স্বাক্ষরের বিষয়ে তদন্ত করে একটি প্রতিবেদন রিটার্নিং অফিসারের কাছে পাঠিয়েছি। পরবর্তী সিদ্ধান্ত রিটার্নিং অফিসার গ্রহণ করবেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন, আহত ২০

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন, আহত ২০

টুঙ্গিপাড়ায় অতিরিক্ত পুলিশ সুপারের গাড়িতে আগুন, যুবদল কার্যালয় ভাঙচুর

টুঙ্গিপাড়ায় অতিরিক্ত পুলিশ সুপারের গাড়িতে আগুন, যুবদল কার্যালয় ভাঙচুর

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

বোরকা প্যাঁচিয়ে ছিটকে পড়লেন মা, কোল থেকে পড়ে ইজিবাইকে পিষ্ট শিশু

বোরকা প্যাঁচিয়ে ছিটকে পড়লেন মা, কোল থেকে পড়ে ইজিবাইকে পিষ্ট শিশু

গোপালগঞ্জের তিন সাবেক চেয়ারম্যান রাজধানী থেকে গ্রেফতার

গোপালগঞ্জের তিন সাবেক চেয়ারম্যান রাজধানী থেকে গ্রেফতার

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি

আরও পড়ুন

মাও সে-তুঙের উপহার দেওয়া ভাসানীর ট্রাক্টর ধুলোয় মলিন

মাও সে-তুঙের উপহার দেওয়া ভাসানীর ট্রাক্টর ধুলোয় মলিন

শহীদ সাগর স্মৃতিস্তম্ভে আগুন, সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার ৩

শহীদ সাগর স্মৃতিস্তম্ভে আগুন, সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার ৩

গোডাউন থেকে সার লুটের ঘটনায় মামলা, মাইকিং করে ফেরত চাইল প্রশাসন

গোডাউন থেকে সার লুটের ঘটনায় মামলা, মাইকিং করে ফেরত চাইল প্রশাসন

ভাঙ্গায় গভীর রাতে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মশাল মিছিল, গ্রেফতার ৪

ভাঙ্গায় গভীর রাতে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মশাল মিছিল, গ্রেফতার ৪

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম