Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

মাটিবাহী পিকআপ চাপায় কিশোর নিহত

Advertisement

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ০২:০৪ পিএম

মাটিবাহী পিকআপ চাপায় কিশোর নিহত

লক্ষ্মীপুরে মাটিবাহী পিকআপ ভ্যান চাপায় ফাহিম (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন। ছবি: যুগান্তর

Advertisement

লক্ষ্মীপুরে মাটিবাহী পিকআপ ভ্যান চাপায় ফাহিম (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) সকাল ৮টার দিকে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের উত্তর নুরুল্লাহপুর গ্রামের কাজিরডগিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহিম চরশাহী ইউনিয়নের নুরুল্লাহপুর গ্রামের দুলা হাজি বাড়ির কামাল হোসেনের ছেলে। তিনি মাটি কাটার শ্রমিক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ফাহিম ঘটনাস্থলে মাটি কাটার কাজ করছিল। এ সময় পেছন থেকে পিকআপ ভ্যানটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। উপস্থিত লোকজনের ধাওয়া খেয়ে পিকআপ চালক পালিয়ে যায়। 

দাসেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম