Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সৈয়দপুরে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ৯ ডিগ্রিতে

Icon

সৈয়দপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ১১:৫৩ এএম

সৈয়দপুরে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ৯ ডিগ্রিতে

হালকা কুয়াশা ও কনকনে হিমেল হাওয়ায় জবুথবু অবস্থায় রয়েছে সৈয়দপুরের জনপদ।

Advertisement

হালকা কুয়াশা ও কনকনে হিমেল হাওয়ায় জবুথবু অবস্থায় রয়েছে সৈয়দপুরের জনপদ।

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ৮টায় সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে বুধবারও ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

কুয়াশা ও হিমেল হাওয়ায় শীতের তীব্রতায় বিপাকে পড়েছেন সর্বস্তরের মানুষ। দিনমজুর, খেটে খাওয়া মানুষ, পথচারী, শিশু ও বয়স্করা পড়েছেন চরম ভোগান্তিতে। শীতের কারণে প্রধান সড়ক, মাঠ-ঘাট প্রায় ফাঁকা হয়ে পড়েছে। কুয়াশা ও হিমেল হাওয়ায় ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কায় রয়েছেন কৃষকরা।

শহরের ওষুধ বিক্রেতা জিসান বলেন, কুয়াশা ও তীব্র শীতের কারণে দোকানের ভেতরে বসে থাকতে পারছি না। তাই আগুন জ্বালিয়ে হাত, পা ও শরীর গরম করে নিচ্ছি। এই ঠান্ডায় বাড়ি থেকে বের হওয়াই খুব কষ্টকর হয়ে পড়েছে। কুয়াশার সঙ্গে যেভাবে হিমেল হাওয়া বইছে, তাতে মনে হচ্ছে শরীর বরফ হয়ে যাচ্ছে। বাইরে বের হলেই হাত-পায়ে অনুভূতি থাকছে না।

উপজেলা সড়কের বাসিন্দা মজনু মিয়া বলেন, সওদা কিনতে বাজারে যাচ্ছিলাম, কিন্তু ঘন কুয়াশার কারণে রাত ৮টার পর সামনে ঠিকমতো দেখা যাচ্ছে না। ঠান্ডায় হাত-পা অবশ হয়ে আসছে। কিন্তু কী আর করা, সওদা না আনলে বাচ্চাদের না খেয়ে থাকতে হবে। তাছাড়া বাড়িতে মেহমান এসেছেন। তাই বাধ্য হয়েই ঘরের বাইরে বের হয়েছি। ঠান্ডায় হাত-পা অবশ হয়ে যাচ্ছিল বলে আগুনে একটু তাপ নিচ্ছি।     

রাবেয়া নামের এক নারী বলেন, গত তিন দিন সূর্যের দেখা নেই। শীতও একই রকম চলছে। সামনে এমপি নির্বাচন। প্রার্থীরা ছুটছেন ভোটারের দ্বারে দ্বারে। তাদের দরকার ভোট, কিন্তু গরিব ও অসহায় পরিবারগুলো যে শীতে কাহিল অবস্থায় আছে, তা তারা দেখছেন না। গরিবরা আসলে মানুষ না—শীতে কাহিল গরিব মানুষদের শীত নিবারণের জন্য যে গরম কাপড় দেওয়া প্রয়োজন, তা তারা ভুলেই গেছেন।

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বলেন, গত তিন দিন ধরে সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করছে। একই সঙ্গে কুয়াশা ও হিমেল হাওয়াও বইছে। আগামীতে সৈয়দপুরসহ নীলফামারী জেলায় তাপমাত্রা ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।           

Advertisement

শীত তাপমাত্রা

Advertisement

আরও পড়ুন

ভাই-বোনের কাছে মিলল ৮ কোটি টাকার হেরোইন

ভাই-বোনের কাছে মিলল ৮ কোটি টাকার হেরোইন

গোদাগাড়ী এনসিপির আহ্বায়ক গ্রেফতার

গোদাগাড়ী এনসিপির আহ্বায়ক গ্রেফতার

হাসিনার গন্তব্য ফাঁসির মঞ্চ: গণপূর্ত প্রতিমন্ত্রী

হাসিনার গন্তব্য ফাঁসির মঞ্চ: গণপূর্ত প্রতিমন্ত্রী

মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ড. খন্দকার মারুফের

মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ড. খন্দকার মারুফের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম