Logo
Logo
×

Advertisement

সারাদেশ

খাগড়াছড়িতে অবৈধভাবে এলপি গ্যাস সিলিন্ডার মজুদ

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ১১:২০ এএম

খাগড়াছড়িতে অবৈধভাবে এলপি গ্যাস সিলিন্ডার মজুদ

খাগড়াছড়ির মানিকছড়িতে আবাসিক এলাকায় অবৈধভাবে এলপি গ্যাস সিলিন্ডার মজুদ। ছবি: যুগান্তর

Advertisement

খাগড়াছড়ির মানিকছড়িতে আবাসিক এলাকায় অবৈধভাবে এলপি গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অভিযোগে দুই গ্যাস ডিলারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার একসত্যাপাড়া ও বড়ডলু এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, সংশ্লিষ্ট ডিলাররা কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই আবাসিক এলাকায় এলপি গ্যাস সিলিন্ডার মজুদ করে রেখেছেন, যা জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

এ সময় একসত্যাপাড়া এলাকায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদের দায়ে মিনহা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মামুনকে ১০ হাজার টাকা এবং বড়ডলু এলাকায় একই অপরাধে মেসার্স হাফিজা ট্রেডার্সের স্বত্বাধিকারী হাবিবুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।    

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট ডিলাররা বিস্ফোরক দ্রব্য সংরক্ষণ সংক্রান্ত বিধিমালা অনুসরণ না করেই গুদাম পরিচালনা করছিলেন। এ ধরনের অবৈধ মজুদ যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।

ইউএনও তাহমিনা আফরোজ ভূঁইয়া বলেন, আবাসিক এলাকায় অবৈধভাবে এলপি গ্যাস সিলিন্ডার মজুদ রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জননিরাপত্তার স্বার্থে এসব অবৈধ গুদাম দ্রুত সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পাওয়া গেলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসন জানিয়েছে, জেলার বিভিন্ন উপজেলায় অবৈধ গ্যাস গুদাম ও মজুদকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।     

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এলপি গ্যাসের দাম শুধু কাগজে, বাড়তি দামেই কিনছেন ক্রেতা

এলপি গ্যাসের দাম শুধু কাগজে, বাড়তি দামেই কিনছেন ক্রেতা

বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেওয়ার ঘোষণা ভারতের এক রাজ্যের

বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেওয়ার ঘোষণা ভারতের এক রাজ্যের

ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে গিয়ে সরকার জনগণকে অসন্তুষ্ট করছে: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে গিয়ে সরকার জনগণকে অসন্তুষ্ট করছে: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

নতুন দামে এলপি গ্যাস, কোন সিলিন্ডার কত?

নতুন দামে এলপি গ্যাস, কোন সিলিন্ডার কত?

১২ কেজির এলপিজি আগেই বিক্রি হচ্ছিল ২৫০০ টাকায়: আসিফ মাহমুদ

১২ কেজির এলপিজি আগেই বিক্রি হচ্ছিল ২৫০০ টাকায়: আসিফ মাহমুদ

দুই মাসে এলপিজির দাম কত বাড়ল?

দুই মাসে এলপিজির দাম কত বাড়ল?

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম