Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নিজ বাড়িতে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

Advertisement

Icon

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ১০:২৩ পিএম

নিজ বাড়িতে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

Advertisement

কিশোরগঞ্জে দুলালী বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে নিজ বাড়িতে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকালে উপজেলার খামারগাড়াগ্রাম ইউনিয়নের জুম্মারপাড় গ্রামে ঘটনাটি ঘটেছে। তিনি ওই গ্রামের মৃত জেমসের আলীর স্ত্রী।

স্বজনরা জানান, দুপুরে দুলালী তার মামাতো ভাই খামার গাড়াগ্রামের আব্দুর রহীমের বাড়িতে যান। সেখানে দাওয়াত খেয়ে জুমার নামাজের পর বাড়িতে ফিরে এসে খুন হন। তার একমাত্র মেয়ের বিয়ে হওয়ায় স্বামীর বাড়িতে থাকেন। বড় ছেলে পাগলাপিরে ও ছোট্ট ছেলে ঢাকায় চাকরি করেন। দুলালীকে বাড়িতে একাই পেয়ে গলা কেটে হত্যা করে রান্না ঘরের পাশে টিনের বেড়া ভেঙে সটকে পড়েন দুর্বৃত্তরা। তবে কী কারণে এ হত্যাকাণ্ড- এ বিষয়ে কেউ বলতে পারছেন না।

কিশোরগঞ্জ থানার ওসি লুৎফর রহামান জানান, লাশের সুরতহাল শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শুরুতেই যে ১৭ জেলায় নামতে পারে হাড় কাঁপানো শীত

শুরুতেই যে ১৭ জেলায় নামতে পারে হাড় কাঁপানো শীত

খাদিজা বদলে দিয়েছেন মানুষের চিন্তাধারা

খাদিজা বদলে দিয়েছেন মানুষের চিন্তাধারা

আরও পড়ুন

ইনানীতে নলকূপ খননের সময় গ্যাস উদগীরণ, জ্বলছে আগুন

ইনানীতে নলকূপ খননের সময় গ্যাস উদগীরণ, জ্বলছে আগুন

সাংবাদিক আলিফ হত্যা দুই আসামির জবানবন্দিতে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

দুই আসামির জবানবন্দিতে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১০ মিনিটের জন্য নেওয়া মোটরসাইকেল ফেরত চাইতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১০ মিনিটের জন্য নেওয়া মোটরসাইকেল ফেরত চাইতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

প্রতিবন্ধীদের বন্ধু শিক্ষক আলী তানভীর

প্রতিবন্ধীদের বন্ধু শিক্ষক আলী তানভীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম