Logo
Logo
×

Advertisement

সারাদেশ

যৌথ বাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩

Icon

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০১:৫৯ পিএম

যৌথ বাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ তিনজন গ্রেফতার।

Advertisement

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, শুক্রবার (৯ জানুয়ারি) রাতে উপজেলার পোমরা ইউনিয়নের বালুঘাট ৮ নম্বর ওয়ার্ডের ফকিরবাড়ি এলাকার দিদার আলমের বাড়িতে অভিযান চালানো হয়। অপহরণের অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে। 

অভিযানে অপহরণকৃত রুবেল (৩০) নামের এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়। একই সময় অপহরণে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন- উপজেলার পোমরা ইউনিয়নের দানু মেম্বারের ছেলে শাহেদ হাসান (৩৫), আবদুল করিমের ছেলে ওবায়দুল মোস্তফা সৌরভ (৩১) এবং বেতাগী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মজু মিয়ার ছেলে মো. আব্দুস সালাম (২২)।     

গ্রেফতারকৃতদের বাড়িতে তল্লাশি চালিয়ে ৮৮২ পিস ইয়াবা, ৩ কেজি ১০০ গ্রাম গাঁজা, দা, চাপাতি, রামদা, ছুরি, হাতুড়িসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ছাড়া ৩টি পাসপোর্ট, ৫টি স্মার্টফোন, ৪টি বাটন ফোন এবং নগদ ১ লাখ ৫ হাজার ৮৯০ টাকা জব্দ করা হয়েছে।

সেনা সূত্র আরও জানায়, গ্রেফতার ওবায়দুল মোস্তফা সৌরভ দীর্ঘদিন ধরে রাঙ্গুনিয়া এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার মা রুবিনা আক্তার এলাকায় মাদক কারবারের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে পরিচিত হলেও অভিযানের সময় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন বলেন, আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

মাদককারবারি আ.লীগ নেতা গ্রেফতার

মাদককারবারি আ.লীগ নেতা গ্রেফতার

ইলিশ বিক্রির নামে অনলাইনে প্রতারণা, গ্রেফতার আরও ২

ইলিশ বিক্রির নামে অনলাইনে প্রতারণা, গ্রেফতার আরও ২

আসামির তালিকায় ছেলের নাম, নিজেই থানায় সোপর্দ করলেন বিএনপি নেতা

আসামির তালিকায় ছেলের নাম, নিজেই থানায় সোপর্দ করলেন বিএনপি নেতা

ওষুধের আড়ালে ইয়াবার কারবার, ব্যবসায়ী গ্রেফতার

ওষুধের আড়ালে ইয়াবার কারবার, ব্যবসায়ী গ্রেফতার

নারীকে মারধরের অভিযোগে সাবেক যুবদল নেতা গ্রেফতার

নারীকে মারধরের অভিযোগে সাবেক যুবদল নেতা গ্রেফতার

আরও পড়ুন

ভারতে পালানোর সময় আ.লীগ নেতা গ্রেফতার

ভারতে পালানোর সময় আ.লীগ নেতা গ্রেফতার

কাজে ফিরছেন পোশাকশ্রমিকরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

কাজে ফিরছেন পোশাকশ্রমিকরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ছুরিকাঘাতে গুরুতর আহত মেজর আখতারের ছেলে, ঢাকায় স্থানান্তর

ছুরিকাঘাতে গুরুতর আহত মেজর আখতারের ছেলে, ঢাকায় স্থানান্তর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম