Logo
Logo
×

সারাদেশ

আলোচিত সেই সাবেক নারী ভাইস চেয়ারম্যান বদনী গ্রেফতার

Icon

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৯:৫২ এএম

আলোচিত সেই সাবেক নারী ভাইস চেয়ারম্যান বদনী গ্রেফতার

গ্রেফতার সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম ওরফে বদনী। ছবি: যুগান্তর

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার আলোচিত সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম ওরফে বদনীকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (১০ জানুয়ারি) রাত ১১টার দিকে আনোয়ারা উপজেলার কর্ণফুলী থানাধীন উত্তর বন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি মো. শাহীনুর আলম। 

তিনি বলেন, সন্ত্রাসবিরোধী আইনে মরিয়ম বেগমকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। 

সূত্রে জানা যায়, মরিয়ম বেগম ওরফে বদনী ২০০৪ সালে চট্টগ্রামের আলোচিত সিইউএফএল ঘাটে ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় দায়ের করা মামলার একজন আসামি ছিলেন। ওই মামলায় তিনি ছয় মাস কারাভোগও করেন। 

রাজনৈতিক জীবনে তিনি টানা দুইবার আনোয়ারা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০১১ সালে বৈরাগ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০১৪ সালে ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেয়ে তিনি পুনরায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে জয়লাভ করেন। পরে ২০১৯ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও ওই পদে নির্বাচিত হন।

বিশেষ করে আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পাওয়ার পর তিনি স্থানীয় ও জাতীয় পর্যায়ে ব্যাপক আলোচনায় আসেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম