Logo
Logo
×

Advertisement

সারাদেশ

তালাবদ্ধ ঘরে নারীর রহস্যজনক মৃত্যু

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১২:২৪ পিএম

তালাবদ্ধ ঘরে নারীর রহস্যজনক মৃত্যু

মানিকগঞ্জে তালাবদ্ধ ঘরে মোছাম্মৎ নুরজাহান (৫৫) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ছবি: যুগান্তর

Advertisement

মানিকগঞ্জে নিজ ঘরের ভেতর তালাবদ্ধ অবস্থায় মোছাম্মৎ নুরজাহান (৫৫) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) শহরের পৌলি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুরজাহান ওই এলাকার বাসিন্দা ও আবুল খায়েরের স্ত্রী।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, রোববার দিনভর নুরজাহানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন তার মেয়ে কাজল। একাধিকবার মোবাইল ফোনে কল দিয়েও সাড়া না পেয়ে তিনি প্রতিবেশীদের বিষয়টি জানান। তখন তারা দেখতে পান, নুরজাহানের ঘরে বাইরে থেকে তালা লাগানো। রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে কাজল ধামরাই থেকে বাড়িতে এসে তালা খুলে ঘরের ভেতরে প্রবেশ করেন। 

এ সময় তিনি মায়ের নিথর মরদেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। নুরজাহানের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল এবং গলায় ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া যায়।

খবর পেয়ে আনুমানিক রাত ১২টা ৪০ মিনিটে মানিকগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরটি পরিদর্শন করে।  

পুলিশ জানায়, ঘরের ভেতরে আসবাবপত্র ও কাপড়চোপড় এলোমেলো অবস্থায় পড়ে ছিল, যা ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে। পরে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে মানিকগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লাশ নিয়ে দীর্ঘ অপেক্ষা

ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট লাশ নিয়ে দীর্ঘ অপেক্ষা

সেলফি বাসের চাকায় আবারও প্রাণ গেল পথচারীর

সেলফি বাসের চাকায় আবারও প্রাণ গেল পথচারীর

মন্ত্রীর অগোচরে গুদাম পরিদর্শন, শেষ রক্ষা হলো না সেই এপিএসের

মন্ত্রীর অগোচরে গুদাম পরিদর্শন, শেষ রক্ষা হলো না সেই এপিএসের

আড়াই লাখ টাকা নিয়ে ভুয়া নিয়োগপত্র, এনসিপি নেতার বিরুদ্ধে জিডি

আড়াই লাখ টাকা নিয়ে ভুয়া নিয়োগপত্র, এনসিপি নেতার বিরুদ্ধে জিডি

মুদি দোকানের আড়ালে হেরোইনের কারবার, যুবদল নেতা আটক

মুদি দোকানের আড়ালে হেরোইনের কারবার, যুবদল নেতা আটক

ভাটারায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

ভাটারায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

আরও পড়ুন

মানিক পশারীর বিরুদ্ধে এবার মুখ খুললেন পিরোজপুরের দুই বীর মুক্তিযোদ্ধা, দিলেন চাঞ্চল্যকর তথ্য

মানিক পশারীর বিরুদ্ধে এবার মুখ খুললেন পিরোজপুরের দুই বীর মুক্তিযোদ্ধা, দিলেন চাঞ্চল্যকর তথ্য

চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধর বিএনপি নেতার

চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে মারধর বিএনপি নেতার

ধামরাইয়ে দুই ইটভাটা গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

ধামরাইয়ে দুই ইটভাটা গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

ছাত্রদল নেতা শাকিল হত্যায় এমপির ছেলে রিমান্ডে, নেপথ্যে কী?

ছাত্রদল নেতা শাকিল হত্যায় এমপির ছেলে রিমান্ডে, নেপথ্যে কী?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম