Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শিয়ালের কামড়ে শিশুসহ ৫ জন আহত

Advertisement

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ১০:৩৫ পিএম

শিয়ালের কামড়ে শিশুসহ ৫ জন আহত

Advertisement

ফরিদপুরের চরভদ্রাসনে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ পাঁচজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের পূর্ব চর শালেপুর গ্রামের আদার বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- পূর্ব চর শালেপুর গ্রামের বাসিন্দা জিয়াসমিন (৫০), তার ছেলে রবিউল (৭), শেখ লোকমান (৪৩), দেলোয়ার খান (৩২) ও লুতফর ব্যাপারী (৪২)। আহত পাঁচজনকেই চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত জিয়াসমিন জানান, বাড়ির পেছনে কাজ করার সময় হঠাৎ একটি শিয়াল এসে তাকে কামড় দেয়। এ সময় তার পাশে থাকা ছেলে রবিউলের হাতেও শিয়ালটি কামড় দেয়। ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে শিয়ালটি রবিউলকে ছেড়ে দিয়ে তার গলা ও মুখে কামড়ে ঝুলে থাকে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে শিয়ালটি সরিয়ে তাকে উদ্ধার করেন। এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর উত্তেজিত জনতা শিয়ালটি পিটিয়ে মেরে ফেলেছে বলে জানা গেছে। 

এ ঘটনায় আহত শেখ লোকমান বলেন, মানুষের চিৎকার ও চেঁচামেচির শব্দ শুনে এগিয়ে গেলে শিয়ালটি তার হাতের আঙুলে কামড় দিয়ে ক্ষতের সৃষ্টি করে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চরাঞ্চল থেকে শিয়ালের কামড়ে আহত পাঁচজন রোগী হাসপাতালে এসেছেন। তাদের প্রত্যেককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর র‌্যাবিশ ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং সবাইকে পর্যবেক্ষণে ভর্তি রাখা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনার মধ্য দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাবিশ ভ্যাকসিনের মজুত শেষ হয়ে গেছে। শুধু র‌্যাবিশ ভ্যাকসিনই নয়, এন্টিভেনমসহ জীবন রক্ষাকারী কিছু গুরুত্বপূর্ণ ওষুধেরও সংকট রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে চাহিদাপত্র পাঠানো হয়েছে।

ডা. হাফিজুর রহমান বলেন, চরাঞ্চল ও প্রত্যন্ত এলাকায় বন্যপ্রাণীর আক্রমণের ঝুঁকি বেশি থাকায় উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে র‌্যাবিশ ভ্যাকসিনসহ প্রয়োজনীয় ওষুধের পর্যাপ্ত মজুত রাখা অত্যন্ত জরুরি। অন্যথায় এ ধরনের ঘটনায় রোগীদের জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১১

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১১

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

ট্রেনের ধাক্কায় স্বপ্ন থেমে গেল ফরহাদের

ট্রেনের ধাক্কায় স্বপ্ন থেমে গেল ফরহাদের

ভাঙ্গায় প্রতিমা বিসর্জন নিয়ে সংঘর্ষ, আহত ১০

ভাঙ্গায় প্রতিমা বিসর্জন নিয়ে সংঘর্ষ, আহত ১০

হানিট্র্যাপে ফেলে ব্যবসায়ীকে মারধর, আটকে রাখার অভিযোগ

হানিট্র্যাপে ফেলে ব্যবসায়ীকে মারধর, আটকে রাখার অভিযোগ

দুই ‘জিনের বাদশা’ গ্রেফতার

দুই ‘জিনের বাদশা’ গ্রেফতার

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম