Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সম্প্রীতির শরীয়তপুর গড়তে দোয়া চাইলেন অপু

Advertisement

Icon

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০৯:৩৯ পিএম

সম্প্রীতির শরীয়তপুর গড়তে দোয়া চাইলেন অপু

Advertisement

শান্তি, সম্প্রীতি ও সহনশীলতার মেলবন্ধনে একটি আধুনিক ও অহিংস শরীয়তপুর গড়ার জন্য সবার কাছে দোয়া চাইলেন শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু।

শুক্রবার (১৬ জানুয়ারি) ডামুড্যা উপজেলাধীন ধানকাটি ইউনিয়নের বাড়ৈকান্দি কালী মন্দির পরিদর্শনের তিনি এ আহ্বান জানান এবং জেলার উন্নয়ন ও মানুষের কল্যাণে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, শরীয়তপুরের মানুষ শান্তিপ্রিয় ও পরিশ্রমী। আমরা চাই এই জেলাটি হোক সম্প্রীতি, ভালোবাসা ও উন্নয়নের প্রতীক। রাজনীতি হবে সেবা ও মানবতার জন্য, প্রতিহিংসা বা বিভেদের জন্য নয়।

তিনি আরও বলেন, আজকের তরুণ প্রজন্মকে অহিংস আদর্শে এগিয়ে যেতে হবে। আমরা যদি ঘৃণার বদলে ভালোবাসাকে প্রাধান্য দিই, তাহলে শরীয়তপুর হবে দেশের একটি অনুকরণীয় জেলা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, তরুণ নেতা ও সাধারণ মানুষ। সবাই একবাক্যে জানান, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর এই শান্তির বার্তা সময়োপযোগী এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম।

অপু তার বক্তব্যে আরও উল্লেখ করেন, শান্তিময় শরীয়তপুর গড়তে হলে আমাদের প্রত্যেককে নিজের জায়গা থেকে সৎ ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সমাজের প্রতিটি মানুষ যদি অন্যের মঙ্গল কামনায় কাজ করে, তবে শরীয়তপুর একদিন সত্যিই হবে শান্তি ও সম্প্রীতির জেলা।

শেষে তিনি শরীয়তপুরবাসীর প্রতি আহ্বান জানান, চলুন, আমরা সবাই মিলেই অহিংস ও শান্তিপূর্ণ শরীয়তপুর গড়ে তুলি। আল্লাহ আমাদের সহায় হোন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যা

দক্ষিণ আফ্রিকায় চাঁদা না দেওয়ায় বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যা

‘৮০০ টাকার সিলিন্ডার কিনতে হচ্ছে আড়াই হাজারে’

‘৮০০ টাকার সিলিন্ডার কিনতে হচ্ছে আড়াই হাজারে’

বিএনপিকে হুঁশিয়ারি নাহিদ ইসলামের

বিএনপিকে হুঁশিয়ারি নাহিদ ইসলামের

এক মণ মটর ডালে ২০ ফুটের দুর্গাপ্রতিমা, খরচ ৩০ লাখ টাকা

এক মণ মটর ডালে ২০ ফুটের দুর্গাপ্রতিমা, খরচ ৩০ লাখ টাকা

পূজা ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকতে হবে: হুইপ অপু

পূজা ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকতে হবে: হুইপ অপু

বহিষ্কারের পর বিএনপি নেতা বললেন— ‘আলহামদুলিল্লাহ’

ওসিকে হুমকি বহিষ্কারের পর বিএনপি নেতা বললেন— ‘আলহামদুলিল্লাহ’

আরও পড়ুন

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

ঝুঁকিতে প্রাণ-প্রকৃতি: পর্ব-১ তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম