Logo
Logo
×

Advertisement

সারাদেশ

দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

Advertisement

Icon

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ১২:১৮ পিএম

দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

সিলেটের ওসমানীনগরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ছবি: যুগান্তর

Advertisement

সিলেটের ওসমানীনগরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এম. মজিবর রহমান (৫৫) ও বকুল রবিদাস (২৬) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় বাসের অন্তত ১২ জন আহত হয়েছেন। 

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দয়ামীর মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘঠে।  

নিহত মজিবর রহমান শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার দশাই হাওলাদার গ্রামের বাসিন্দা ও বকুল রবিদাস সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউপির কাপনখালপার গ্রামের বাসিন্দা।

আহতরা হলেন- সিলেটের জালালাবাদ থানার রবি মিয়ার ছেলে মুশাহিদ (৩৫), সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার আলামিন (৩৪), নরসিংদীর বেলাব থানার ফারুক (৩৮), একই এলাকার মেহেদী হাসানসহ অজ্ঞাতনামা আরও ৮ জন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দয়ামীর মাদ্রাসার সামনে সিলেটগামী শ্যামলী পরিবহণের (ঢাকা মেট্রো- ব- ২৪ -৪২৮৬) ঢাকাগামী এনা পরিবহণের বাসের (ঢাকা মেট্রো-ব-১২-৩৫৬০) মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ সময় উভয় বাসের আরও অন্তত ১২ জন আহত হয়। তাৎক্ষণিকভাবে তাজপুর ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ওসমানীনগর থানার ওসি মুর্শেদুল আলম ভুইয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিমানবন্দরে গুলির ঘটনায় তদন্ত কমিটি, আনসার সদস্য ক্লোজড

বিমানবন্দরে গুলির ঘটনায় তদন্ত কমিটি, আনসার সদস্য ক্লোজড

১৪ শিক্ষককে অবরুদ্ধ করে রেখেছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

১৪ শিক্ষককে অবরুদ্ধ করে রেখেছেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

বিভাগীয় শহরে ট্রাইব্যুনাল বাড়াতে প্রধান বিচারপতির গুরুত্বারোপ

বিভাগীয় শহরে ট্রাইব্যুনাল বাড়াতে প্রধান বিচারপতির গুরুত্বারোপ

সিলেটে আরও দুই শিশুর মৃত্যু: হামে মোট প্রাণহানি ১৭৮

সিলেটে আরও দুই শিশুর মৃত্যু: হামে মোট প্রাণহানি ১৭৮

বিশ্বনাথে মাইকিং করে সংঘর্ষ, চেয়ারম্যানসহ আহত ২০

বিশ্বনাথে মাইকিং করে সংঘর্ষ, চেয়ারম্যানসহ আহত ২০

১৭ বছরের কিশোরের জামিনে অধিকতর শুনানি ৪ অক্টোবর

গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত ১৭ বছরের কিশোরের জামিনে অধিকতর শুনানি ৪ অক্টোবর

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম