Logo
Logo
×

Advertisement

সারাদেশ

উপজেলা নির্বাহী অফিসারের মন্তব্যে সামাজিক মাধ্যমে বিতর্ক

‘ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি আপনার আপু নই’

Advertisement

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ১০:২৩ এএম

‘ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি আপনার আপু নই’

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান। ছবি: যুগান্তর

Advertisement

‘আপু’ বলায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান চটেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি কলরেকর্ড থেকে এ তথ্য জানা গেছে। বিষয়টি সামাজিক মাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছে। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) কালীগঞ্জ উপজেলার ‘রয়েল ফুটবল একাডেমি’র ১০ বছর পূর্তি উপলক্ষে একটি চড়ুইভাতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি চলা অবস্থায় রাত ১২টার দিকে আয়োজক সংগঠনের সহ-সভাপতি মেহেরবান মিঠুকে ফোন করেন ইউএনও শামিমা আক্তার জাহান।

ফোনে পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে মেহেরবান মিঠু ইউএনওকে বলেন, এক্ষুনি শেষ হয়ে যাবে আপু। ‘আপু’ সম্বোধন শোনামাত্রই ক্ষিপ্ত হন ইউএনও। তিনি পালটা জবাবে বলেন, ‘আমি আপনার আপু নই, ফর ইউর কাইন্ড ইনফরমেশন।’ এরপর ইউএনও বলেন, ‘যারা অনুমতিসহ আমাকে দাওয়াত দিতে এসেছিলেন তারা রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে অনুষ্ঠান শেষ করার কথা বলেছিলেন।’

ইউএনওর এমন কঠোর মনোভাবের জন্য মিঠু তৎক্ষণাৎ দুঃখ প্রকাশ করেন এবং দ্রুত অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।

ঘটনাটি জানাজানি হওয়ার পর ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নেটিজেনদের বড় একটি অংশ বলছেন, সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ বা ‘ম্যাম’ ডাকার কোন সাংবিধানিক বাধ্যবাধকতা নেই। ‘আপু’ একটি সম্মানজনক সম্বোধন হওয়া সত্ত্বেও ইউএনওর এমন রুক্ষ প্রতিক্রিয়াকে অনেকেই ‘অহমিকা’ হিসেবে দেখছেন। 

রয়েল ফুটবল একাডেমি সহ-সভাপতি মেহেরবান মিঠু বলেন, আমি অত্যন্ত সম্মান প্রদর্শনের জায়গা থেকেই ‘আপু’ শব্দটি ব্যবহার করেছিলাম, কাউকে অপমান করার উদ্দেশ্য ছিল না। তবে নির্ধারিত সময়ের চেয়ে দেরি হওয়ায় আমি এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছি।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান বলেন, ‘অনুষ্ঠান গভীর রাত পর্যন্ত চলায় আমি সামান্য ক্ষুদ্ধ হয়েছিলাম। ‘আপু’ বলায় রাগ করিনি।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফাঁকা গুলি ছুড়ে ধরলা নদী থেকে নৌকা নিয়ে গেল বিএসএফ

ফাঁকা গুলি ছুড়ে ধরলা নদী থেকে নৌকা নিয়ে গেল বিএসএফ

সরকারি কাজে বাধা, বিএনপির চার নেতাসহ গ্রেফতার ৬

সরকারি কাজে বাধা, বিএনপির চার নেতাসহ গ্রেফতার ৬

প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, নৈশপ্রহরী গ্রেফতার

প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, নৈশপ্রহরী গ্রেফতার

সমালোচনার জবাবে এমপি বাবুলের চ্যালেঞ্জ, অযোগ্য হলে পদত্যাগ

সমালোচনার জবাবে এমপি বাবুলের চ্যালেঞ্জ, অযোগ্য হলে পদত্যাগ

বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ডের জাহাজ ভাঙা কারখানা বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু

সীমান্তে খুঁটি বসানোর চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

সীমান্তে খুঁটি বসানোর চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম