Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মানিকগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির প্রার্থিতা পুনর্বহাল, প্রতীক বরাদ্দের নির্দেশ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৫:৫৮ এএম

মানিকগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির প্রার্থিতা পুনর্বহাল, প্রতীক বরাদ্দের নির্দেশ

সাবেক সংসদ সদস্য এস. এম. আব্দুল মান্নান। সংগৃহীত ছবি

Advertisement

মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর ও সদরের একাংশ) সংসদীয় আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এস. এম. আব্দুল মান্নানের প্রার্থিতা পুনর্বহালের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

বুধবার (১৪ জানুয়ারি) দেওয়া রায়ে তার মনোনয়নকে বৈধ ঘোষণা করা হয়। একই সঙ্গে নির্বাচন কমিশন ও জেলা রিটার্নিং কর্মকর্তাকে তাকে প্রতীক বরাদ্দ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ৪ জানুয়ারি বিভিন্ন জটিলতার কথা উল্লেখ করে মানিকগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা এস. এম. আব্দুল মান্নানের মনোনয়ন বাতিল করেন। পরে তিনি নির্বাচন কমিশনে আপিল করলেও ১২ জানুয়ারি শুনানিতে সেই আপিল খারিজ করে মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়। এরপর ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করেন তিনি।

বুধবার হাইকোর্টের বিচারপতি রাজিক-আল জলিল ও বিচারপতি আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত যৌথ বেঞ্চে রিটের শুনানি অনুষ্ঠিত হয়। এস. এম. আব্দুল মান্নানের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার শামীম হায়দার পাটওয়ারী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আহসান হাবিব ও সাদিয়া আফরীন শাপলাসহ আরও কয়েকজন আইনজীবী।

উভয়পক্ষের বক্তব্য শুনে আদালত এস. এম. আব্দুল মান্নানের মনোনয়ন বৈধ ঘোষণা করেন এবং নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় এস. এম. আব্দুল মান্নান বলেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। সর্বোচ্চ আদালত তার মনোনয়ন বৈধ ঘোষণা করায় মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আবার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেলে মানিকগঞ্জ-২ আসনের সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকারও করেন তিনি।

উল্লেখ্য, ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে এস. এম. আব্দুল মান্নান মানিকগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

ষড়যন্ত্রকারীদের রাজনৈতিকভাবে দমন করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

উল্টোপথে বাসের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের

উল্টোপথে বাসের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়ের

গৃহবধূকে গণধর্ষণের পর শরীরে মরিচের গুঁড়ো ছেটানোর অভিযোগ

গৃহবধূকে গণধর্ষণের পর শরীরে মরিচের গুঁড়ো ছেটানোর অভিযোগ

ভিক্ষুকের ছদ্মবেশে ফ্ল্যাটে ঢুকে লুট

ভিক্ষুকের ছদ্মবেশে ফ্ল্যাটে ঢুকে লুট

সিংগাইরে শিশু ধর্ষণের অভিযোগে চাচা গ্রেফতার

সিংগাইরে শিশু ধর্ষণের অভিযোগে চাচা গ্রেফতার

গোডাউনে একের পর এক ঘোড়া জবাই, মাংস যাচ্ছিল হোটেলে

গোডাউনে একের পর এক ঘোড়া জবাই, মাংস যাচ্ছিল হোটেলে

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম