Logo
Logo
×

Advertisement

সারাদেশ

মধুখালী ছাত্রদলের তিন নেতাকে শোকজ

Advertisement

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১০:০৮ পিএম

মধুখালী ছাত্রদলের তিন নেতাকে শোকজ

Advertisement

ফরিদপুরে সংগঠনবিরোধী ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা ছাত্রদলের আওতাধীন তিন নেতাকে শোকজ নোটিশ দিয়েছে জেলা ছাত্রদল। বুধবার রাতে ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শেখ এনামুল করিম রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

শোকজপ্রাপ্তরা হলেন- মধুখালী উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম সেতু, আরেক যুগ্ম-আহ্বায়ক মিকাইল হোসেন এবং মধুখালী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গোলাম সারাফৎ শরৎ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযোগ রয়েছে- এই তিন নেতা ছাত্রদলের কেন্দ্রীয় অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন সময় সংগঠনবিরোধী কার্যক্রম, বিভ্রান্তিকর বক্তব্য ও শৃঙ্খলাবিরোধী আচরণে জড়িত ছিলেন। এসব কর্মকাণ্ড সংগঠনের আদর্শ, শৃঙ্খলা, ভাবমূর্তি ও সাংগঠনিক নিয়মাবলীর পরিপন্থি হওয়ায় কেন্দ্রীয় পর্যায়ে বিষয়টি দৃষ্টিগোচর হয়। এমন প্রেক্ষাপটে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না- তা জানাতে শোকজ নোটিশ জারি করা হয়েছে। নোটিশ প্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে সরাসরি উপস্থিত হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত ব্যাখ্যা প্রদান করতে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে বা উপস্থিত না থাকলে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন (অনু) ও সাধারণ সম্পাদক তানভীরুল হাসানের (রায়হান) নির্দেশক্রমে শোকজ নোটিশ জারির কথা উল্লেখ করা হয়।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু বলেন, বিষয়টি অভ্যন্তরীণ ও গোপনীয় হওয়ায় বিস্তারিত খোলাসা করে বলা যাচ্ছে না।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সেই ছাত্রদল নেতা নয়নের পদ স্থগিত

সেই ছাত্রদল নেতা নয়নের পদ স্থগিত

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১১

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১১

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

ঢাকা-খুলনা মহাসড়কে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩

ট্রেনের ধাক্কায় স্বপ্ন থেমে গেল ফরহাদের

ট্রেনের ধাক্কায় স্বপ্ন থেমে গেল ফরহাদের

ভাঙ্গায় প্রতিমা বিসর্জন নিয়ে সংঘর্ষ, আহত ১০

ভাঙ্গায় প্রতিমা বিসর্জন নিয়ে সংঘর্ষ, আহত ১০

হানিট্র্যাপে ফেলে ব্যবসায়ীকে মারধর, আটকে রাখার অভিযোগ

হানিট্র্যাপে ফেলে ব্যবসায়ীকে মারধর, আটকে রাখার অভিযোগ

আরও পড়ুন

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম