Logo
Logo
×
   

সারাদেশ

পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৪:০৮ পিএম

পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

গ্রেফতারকৃত যুবক মো. রোকন (২৫)। ছবি: যুগান্তর

সাভারে পাঁচ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. রোকন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় সাভার উপজেলার তেঁতুলঝরা ঝাউচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. রোকন জামালপুর জেলার ইসলামপুর থানার নন্দনের পাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে। তিনি সাভারের তেঁতুলঝরা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন এবং স্থানীয় একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ওসি আরমান আলী জানান, অভিযুক্তকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসা ও মানসিক সহায়তার জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এছাড়া অভিযুক্তকে আদালতে পাঠানো হচ্ছে।  

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত রোকন ও ভুক্তভোগী শিশুর পরিবার একই বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন। শিশুটি তাকে মামা বলে ডাকতো। 

অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত মোবাইলে কার্টুন দেখানোর কথা বলে শিশুটিকে নিজের কক্ষে নিয়ে যান এবং পরে বিছানায় নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির মা মেয়েকে খুঁজতে অভিযুক্তের কক্ষে প্রবেশ করলে তাকে উলঙ্গ অবস্থায় দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেন। 

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম