Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে শিশুর মৃত্যু

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৯:৪১ পিএম

চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

Advertisement

চট্টগ্রামের রাউজান উপজেলায় নলকূপের গর্তে পড়ে যাওয়া মিসবাহ নামে ৫ বছরের সেই শিশু মারা গেছে। 

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় দীর্ঘ  ৪ ঘণ্টা উদ্ধার অভিযান শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মো. হাবিবুর রহমান মৃত ঘোষণা করেন। একইদিন বিকাল ৪টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের জয়নগর এলাকায় গর্তে পড়ে মিসবাহ। 

শিশু মিসবাহ ওই এলাকার দিনমজুর সাইফুল ইসলামের ছেলে। 

রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ সামশুল আলম বলেন, নলকূপের গর্তে আনুমানিক ৩০ ফুট নিচে শিশুটির অবস্থান শনাক্ত করা হয়। বিকাল ৫টা ২০ মিনিটের দিকে স্থানীয়দের মাধ্যমে আমরা খবর পেয়েছি। উদ্ধারকারী দল সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কার্যক্রম চালিয়ে তাকে উদ্ধার করে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রাত ৮টার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়। 

রাউজান থানার ওসি মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিকাল ৪টার দিকে শিশুটি বাড়ির পাশে থাকা একটি গভীর নলকূপের গর্তে পড়ে যায়। ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

সোনারগাঁয়ে গ্যাস লাইন বিস্ফোরণ, চিকিৎসাধীন স্বামী-স্ত্রীর মৃত্যু

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৯২

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

নীলফামারীর জনপ্রিয় কণ্ঠ শিল্পী ফারুক ভুঁইয়া আর নেই

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীর মৃত্যু

পুলিশের অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়ার মৃত্যু

পুলিশের অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়ার মৃত্যু

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

আরও পড়ুন

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

‘কাজ নাই, বেতন নাই’ উত্তরায় ৫ পোশাক কারখানা বন্ধ

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

৯ মাসে ৬৬ হত্যা, আতঙ্কের নগরী খুলনা

মাদকের বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

ফেসবুকে স্ট্যাটাসের পর গুলি করে হত্যা

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম