Logo
Logo
×

সারাদেশ

ধানের শীষের প্রার্থী অপুকে ৩ শতাধিক আ.লীগ নেতাকর্মীর সমর্থন

Icon

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১০:৩১ পিএম

ধানের শীষের প্রার্থী অপুকে ৩ শতাধিক আ.লীগ নেতাকর্মীর সমর্থন

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব ও শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদকে সমর্থন জানিয়েছেন তিন শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী।

বুধবার (২৮ জানুয়ারি) ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাচ্চু মাদবরের বাড়িতে অনুষ্ঠিত এক বৈঠকে অপুর প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেন তারা।

এ সময় মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে শরীয়তপুর উন্নয়নে কাজ করা হবে।

তিনি বলেন, ক্ষমতার লড়াই নয়, মানুষের অধিকার ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করাই আমার রাজনীতির মূল লক্ষ্য। সবাইকে সঙ্গে নিয়ে একটি অহিংস, শান্তিপূর্ণ ও উন্নত শরীয়তপুর গড়তে চাই। এই ঐক্যের মধ্য দিয়ে আমরা জনগণের আশা পূরণে আরও দৃঢ়ভাবে কাজ করতে পারব।

সমর্থন প্রকাশকালে আওয়ামী লীগের ডামুড্যা উপজেলার সাংগঠনিক সম্পাদক ও কনেশ্বর ইউনিয়নের চেয়ারম্যানসহ  ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম