উল্লাপাড়ায় জাসদের ৩শ নেতাকর্মীর জামায়াতে যোগদান
Advertisement
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৪ এএম
ফাইল ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
উল্লাপাড়া পৌর শহরের শ্রীকোলায় শুক্রবার রাতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) তিন শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামিতে যোগ দিয়েছেন।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান।
জাসদ উল্লাপাড়া উপজেলার শাখার সদস্য সচিব শাহাদৎ হোসেন খোকনের নেতৃত্বে তিন শতাধিক নেতাকর্মী অনুষ্ঠানে জামায়াতে যোগ দেন।
শাহাদৎ হোসেন খোকন যোগদান অনুষ্ঠানে বক্তব্যে বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমি একটি আদর্শ ভিত্তিক রাজনৈতিক দলের সন্ধান করছিলাম। বাংলাদেশ জামায়াতে ইসলামী’র রাজনৈতিক আদর্শ আমাকে ও আমার নেতা-কর্মীদের অনুপ্রাণিত করেছে।
