Logo
Logo
×

Advertisement

জাতীয়

‘মোবাইল আসক্তিতে অসুস্থ জাতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে’

Advertisement

Icon

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৫ পিএম

‘মোবাইল আসক্তিতে অসুস্থ জাতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে’

কাদের গনি চৌধুরী। ছবি: যুগান্তর

Advertisement

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, আমাদের নতুন প্রজন্ম বর্তমানে ভয়াবহভাবে মোবাইল আসক্তিতে জড়িয়ে পড়েছে। শিশুরা এখন আর মাঠে যায় না, অবসরে তারা পড়ে থাকে মোবাইলের স্কিনের ওপর। এর ফলে ভবিষ্যতে একটি অসুস্থ জাতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে সামাজিক ও ক্রীড়া সংগঠন শাহনগর প্রগতি সংঘের ৩০তম ক্রীড়া আসরের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাদের গনি চৌধুরী বলেন, ‘খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি মানুষের আত্মবিশ্বাস ও মানসিক শক্তি বাড়ায়। খেলাধুলা হলো আনন্দের সঙ্গে শিক্ষার সবচেয়ে সুন্দর উপায়। আমাদের শিশুদের মানসিক বিকাশের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন এই খেলাধুলা। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, শিশুদের এখন আর খেলার মাঠে দেখা যায় না।’

তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘বর্তমানে স্কুল-কলেজগুলোতে পর্যাপ্ত খেলার মাঠ নেই। এমনকি গ্রামেও এখন খেলার মাঠের তীব্র অভাব রয়েছে। এর পাশাপাশি আমাদের অভিভাবকরা শিশুদের সারাদিন স্কুল আর কোচিং নিয়ে ব্যস্ত রাখেন। ফলে শৈশবের আনন্দ থেকে তারা বঞ্চিত হচ্ছে।’

বিএফইউজে মহাসচিব আরও বলেন, ‘মাঠবিমুখ হয়ে আমাদের নতুন প্রজন্ম মোবাইলে আসক্ত হয়ে পড়েছে, যা আমাদের জন্য গভীর উদ্বেগের কারণ। একটি সুস্থ ও সবল জাতি গঠনে শিশুদের মোবাইল আসক্তি কমিয়ে খেলার মাঠে ফিরিয়ে আনার কোনো বিকল্প নেই।’

চট্টগ্রাম আইন কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন লেলাং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন, আবুধাবি ফোরামের সভাপতি নেছারুল হক, ব্যবসায়ী ওমর ফারুক নান্নু, মাসুদ করিম, আব্দুল মান্নান, মোস্তাফা কামাল, বিএনপি নেতা বোরহান উদ্দীন প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চট্টগ্রাম বন্দরে পরিবহন শ্রমিককে মারধর, ডেলিভারি বন্ধ

চট্টগ্রাম বন্দরে পরিবহন শ্রমিককে মারধর, ডেলিভারি বন্ধ

শাহাদাত ইসরাফিল হেলালের সঙ্গে আলোচনায় মনজুরও

চসিক নির্বাচন শাহাদাত ইসরাফিল হেলালের সঙ্গে আলোচনায় মনজুরও

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ

চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ

সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলায় আরও ৪ জনের সাক্ষ্য

সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলায় আরও ৪ জনের সাক্ষ্য

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

আরও পড়ুন

চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০

চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭০

ফরিদগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ফরিদগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নিখোঁজের ১১ দিনেও সন্ধান মেলেনি মিমের

নিখোঁজের ১১ দিনেও সন্ধান মেলেনি মিমের

ছড়িয়ে পড়েছে অ্যানথ্রাক্স, চরাঞ্চলে গরুর মৃত্যু আতঙ্ক

ছড়িয়ে পড়েছে অ্যানথ্রাক্স, চরাঞ্চলে গরুর মৃত্যু আতঙ্ক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম