Logo
Logo
×

Advertisement

সারাদেশ

জামায়াত উন্নয়নে বিশ্বাস করে না, তারা মানুষের আবেগ নিয়ে খেলে: পার্থ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, ভোলা

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৮ এএম

জামায়াত উন্নয়নে বিশ্বাস করে না, তারা মানুষের আবেগ নিয়ে খেলে: পার্থ

ভোলা-১ আসনের বিএনপি জোট সমর্থিত প্রার্থী ও বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ছবি: যুগান্তর

Advertisement

ভোলা-১ আসনের বিএনপি জোট সমর্থিত প্রার্থী ও বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, জামায়াত জান্নাতের টিকেট দেখিয়ে মানুষের ভোট নিতে চায়। যা লজ্জার ব্যপার, দু:খের ব্যাপার ও এটা ধিক্কারের ব্যাপার। জামায়াত উন্নয়নে বিশ্বাস করে না। তারা মানুষের আবেগ নিয়ে খেলে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট বাজার বালুর মাঠে নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন।

পার্থ বলেন, হিন্দু ভাই-বোনেরা বাড়িতে নিশ্চিতে ঘুমাতে পারবে না এমন কাউকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না।  বাংলাদেশের হিন্দু-মুসলমান একই আকাশের নিচে থাকবে কিন্তু এটা একটা গোষ্ঠি বিশ্বাস করে না।

তিনি আরও বলেন, আমি যদি আপনার ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাই তাহলে ভোলার ইতিহাসে সবচেয়ে বেশি উন্নয়ন করব। 

ভেদুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. অলিউল্ল্যাহ মাস্টারের সভাপতিত্বে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, হুমায়ুন কবির সোপান, সদস্য সচিব রাইসুল আলম, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটনসহ বিজেপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভোলায় তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা নিয়েছেন প্রায় ১০ হাজার মানুষ

ভোলায় তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা নিয়েছেন প্রায় ১০ হাজার মানুষ

সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন: তথ্যমন্ত্রী

ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন: তথ্যমন্ত্রী

সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

আপনাদের কলমের খোঁচায় যেন কারও ক্যারিয়ার ও মানসম্মান নষ্ট না হয়

সাংবাদিকদের উদ্দেশে তথ্যমন্ত্রী আপনাদের কলমের খোঁচায় যেন কারও ক্যারিয়ার ও মানসম্মান নষ্ট না হয়

আরও পড়ুন

‘২ কোটি দেন, সব সই করে দেব’, পিডিবির নির্বাহী প্রকৌশলীর ভিডিও ভাইরাল

‘২ কোটি দেন, সব সই করে দেব’, পিডিবির নির্বাহী প্রকৌশলীর ভিডিও ভাইরাল

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না

যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম