Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘ডাক্তার’ পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ

Icon

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৭ পিএম

‘ডাক্তার’ পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ

ফেনী–৩ (দাগনভূঞা ও সোনাগাজী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন।

Advertisement

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফেনী–৩ (দাগনভূঞা ও সোনাগাজী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপালনকারী যুগ্ম জেলা জজ (ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল) সাজ্জাতুন নেছা এ নোটিশ দেন। 

এতে উল্লেখ করা হয়, জামায়াত প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন ওরফে মানিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লিফলেট, ব্যানার ও ফেস্টুনে তার নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করছেন। কিন্তু তার নির্বাচনি হলফনামায় ‘ডাক্তার’ পদবি উল্লেখ করেননি, যা সুস্পষ্টভাবে নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন। এছাড়া এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী না হয়েও ‘ডাক্তার’ পদবি ব্যবহার করা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২–এর অনুচ্ছেদ ৭৭ (৩) (খ) মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ। 

নোটিশে মোহাম্মদ ফখরুদ্দিন মানিককে রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।  

এ ব্যাপারে জানতে চেয়ে জামায়াত নেতাকে ফোন দিলে তিনি এ বিষয়টি তার জানা নেই বলে কোন মন্তব্য করেননি।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

সম্পর্কিত খবর

১১ দলীয় ঐক্যের ২১ নভেম্বরের লংমার্চ স্থগিত

১১ দলীয় ঐক্যের ২১ নভেম্বরের লংমার্চ স্থগিত

আজ সংসদ অধিবেশনে যেসব বিষয় আলোচনায় থাকছে

আজ সংসদ অধিবেশনে যেসব বিষয় আলোচনায় থাকছে

প্রধানমন্ত্রীর পাঁচ দাবিতে একমত জামায়াত

কপ-৩১-এ সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর পাঁচ দাবিতে একমত জামায়াত

ভুল বুঝতে পেরেছে জামায়াত, নতুন কৌশলে দলটি

ভুল বুঝতে পেরেছে জামায়াত, নতুন কৌশলে দলটি

স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের আর ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির

স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের আর ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির

মানুষ একসময় জামায়াতের ধারে কাছেও যাবে না: রাশেদ খাঁন

মানুষ একসময় জামায়াতের ধারে কাছেও যাবে না: রাশেদ খাঁন

আরও পড়ুন

রাজারহাটে ইয়াবাসহ যুবক গ্রেফতার

রাজারহাটে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বাঘায় বিষাক্ত রাসায়নিক দিয়ে গুড় তৈরি, লাখ টাকা জরিমানা

বাঘায় বিষাক্ত রাসায়নিক দিয়ে গুড় তৈরি, লাখ টাকা জরিমানা

বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্বে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা

বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্বে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা

শেরপুরে সাবেক এমপিসহ আ. লীগের ৩০০ জনের বিরুদ্ধে মামলা

শেরপুরে সাবেক এমপিসহ আ. লীগের ৩০০ জনের বিরুদ্ধে মামলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম