Logo
Logo
×

Advertisement

সারাদেশ

গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণের অভিযোগে আটক ১

Advertisement

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৪ এএম

গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণের অভিযোগে আটক ১

আটক জিসান মোল্লা। ছবি: যুগান্তর

Advertisement

গোপালগঞ্জে বিভিন্ন ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জিসান মোল্লা (২৪) নামে এক দুষ্কৃতিকারীকে আটক করেছে যৌথ বাহিনী।  বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।  

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সরোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। আটক জিসান মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার বোরাশী গ্রামের খালেদ মোল্লার ছেলে। 

এদিকে বুধবার রাতে গোপালগঞ্জে সদরের বিভিন্ন ভোট কেন্দ্রে আরও কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সদর উপজেলার ঘোষেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাঝিগাতী পঞ্চ পল্লী এনকে উচ্চবিদ্যালয়, রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শহীদ মাহবুব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রগুলোর পাশে এসব ককটেল বিস্ফোরণ করে দুষ্কৃতিকারীরা।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সরোয়ার হোসেন বলেন, ভোটারদের মধ্যে ভীতির সৃষ্টির জন্য এসব ককটেল বিস্ফোরণ ঘটনো হয়। এতে কোন ক্ষয়ক্ষতি বা কেউ হতাহত হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে।

এর আগে রাত সাড়ে ৮ দিকে গোপালগঞ্জ শহরের সরকারি বীণাপানি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও ৮ টায় টুঙ্গিপাড়া উপজেলার সিলনা গুয়াধানা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পাশে দুটো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

মিষ্টির পদত্যাগ সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

সংসদে প্রথম ওয়াকআউট কবে ও কেন হয়েছিল?

সংসদে প্রথম ওয়াকআউট কবে ও কেন হয়েছিল?

আরও পড়ুন

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেফতার

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কসবায় ৯ রাউন্ড চাইনিজ গুলিসহ যুবক আটক

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

কলাগাছের সুতায় কলাবতী শাড়ি

ঝুঁকিতে প্রাণ-প্রকৃতি: পর্ব-১ তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

তিন উৎসে সুন্দরবনে ঢুকছে প্লাস্টিক বর্জ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম