মসজিদে জামায়াত নেতাদের সঙ্গে বৈঠক, নির্বাচনি কর্মকর্তা প্রত্যাহার
Advertisement
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১০ এএম
ফাইল ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
খাগড়াছড়িতে মসজিদে জামায়াত নেতাদের সঙ্গে বৈঠক করায় সহকারী প্রিসাইডিং অফিসার প্রত্যাহার করা হয়েছে।
দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রিসাইডিং অফিসার নাম মাহমুদুল হাসান। তিনি মাটিরাঙা উপজেলার আমতলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ছিলেন।
নামাজ আদায়ের কথা বলে জামায়াতের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বলে অভিযোগ করেন জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষের মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়া।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করে বলেন, এশার নামাজ আদায় করার কথা বলে মসজিদে অবস্থানরত জামায়াত নেতাদের সঙ্গে হাসান বৈঠক করেন। কীভাবে বেশি ভোট আদায় করা যায় সে বিষয়ে তাদের মধ্যে কথা হয়। পরে এলাকাবাসী তাদের ঘেরাও করলে আইনশৃঙ্খলা বাহিনী সদস্য ও ইউএনও এসে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেয়।
আমতলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার হুমায়ুন কবির বলেন, আমি কেন্দ্রে কাজ করছিলাম। হাসান নামাজ পড়তে যান। পরে অনিয়মের অভিযোগ পাওয়া তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

