Logo
Logo
×

Advertisement

সারাদেশ

১৭ বছর পর হুইলচেয়ারে চেপে ভোট দিলেন ৮০ বছরের আবদুল্লাহ

Advertisement

Icon

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৮ এএম

১৭ বছর পর হুইলচেয়ারে চেপে ভোট দিলেন ৮০ বছরের আবদুল্লাহ

হুইলচেয়ারে চেপে ভোট দিলেন ৮০ বছরের আবদুল্লাহ। ছবি: যুগান্তর

Advertisement

ভোটের অধিকার প্রয়োগের আনন্দ বয়স কিংবা শারীরিক অক্ষমতায় থেমে থাকে না— তার জীবন্ত উদাহরণ হয়ে উঠলেন ৮০ বছর বয়সি মো. আবদুল্লাহ। 

দীর্ঘ ১৭ বছর ভোট দিতে না পারার আক্ষেপ বুকে নিয়ে থাকা এই বৃদ্ধ এবার হুইলচেয়ারে ভর করে হাজির হলেন ভোটকেন্দ্রে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল আটটার দিকে পরিবারের সদস্যদের সহযোগিতায় চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে এসে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।

আবদুল্লাহ চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের কিল্লার আন্দর গ্রামের বাসিন্দা। তিনি চট্টগ্রাম–১৫ (লোহাগাড়া–সাতকানিয়া আংশিক) আসনের ভোটার।

পায়ে ভর দিয়ে হাঁটতে পারেন না বহু বছর ধরে। চলাফেরার একমাত্র ভরসা হুইলচেয়ার, তাও পরিবারের সদস্যদের সহায়তায় ভোট দিয়ে বের হওয়ার সময় তার মুখে ছিল তৃপ্তির হাসি। 

আবদুল্লাহ বলেন, অনেক বছর পর এমন উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। যোগ্য প্রার্থীর পক্ষে রায় দিয়েছি। অসুস্থতার কারণে হুইলচেয়ারে আসতে হয়েছে। আশা করি- যিনি নির্বাচিত হবেন, তিনি আমাদের দাবিগুলো পূরণ করবেন।

এই আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের নাজমুল মোস্তফা আমিন, জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের শাহজাহান চৌধুরী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের শরীফুল আলম চৌধুরী। ভোটারদের ধারণা, মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে। 

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আসনটিতে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৬ হাজার ৫৯ জন। ২০টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে ভোটকেন্দ্র রয়েছে ১৫৭টি, যার সবকটিই সিসিটিভি নজরদারির আওতায় রয়েছে।

আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নবী হোছাইন জানান, কেন্দ্রটি আসনের বড় কেন্দ্রগুলোর একটি। সকাল সাড়ে সাতটায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। এ কেন্দ্রে ১০টি বুথে মোট ৫ হাজার ৬৪৪ ভোটার ভোট দেবেন।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

সম্পর্কিত খবর

ভোট চুরির অভিযোগ স্বীকার করেছেন ভারতের রাষ্ট্রপতি?

ভোট চুরির অভিযোগ স্বীকার করেছেন ভারতের রাষ্ট্রপতি?

ভোট জরিপে পিছিয়ে লুলা, টপকে গেলেন বলসোনারোর ছেলে

ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন ভোট জরিপে পিছিয়ে লুলা, টপকে গেলেন বলসোনারোর ছেলে

‘ভোট চুরির’ অভিযোগে ভারতের নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

‘ভোট চুরির’ অভিযোগে ভারতের নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

মিষ্টির পদত্যাগ সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

আরও পড়ুন

কসবায় ডাব পাড়া নিয়ে বিরোধ, দায়ের কোপে কিশোরের মৃত্যু

কসবায় ডাব পাড়া নিয়ে বিরোধ, দায়ের কোপে কিশোরের মৃত্যু

বিপথগামী যুবকদের আলোর পথে ফেরাতে হবে: ড. খন্দকার মারুফ

বিপথগামী যুবকদের আলোর পথে ফেরাতে হবে: ড. খন্দকার মারুফ

গাজীপুরে আগুনে দগ্ধ একই পরিবারের ৪ জন

গাজীপুরে আগুনে দগ্ধ একই পরিবারের ৪ জন

মশার কয়েল কেড়ে নিল বৃদ্ধের প্রাণ, ছাই হলো টাকা-বসতঘর

মশার কয়েল কেড়ে নিল বৃদ্ধের প্রাণ, ছাই হলো টাকা-বসতঘর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম