বাবুগঞ্জে ৪ প্রিসাইডিং অফিসারকে অব্যাহতি
Advertisement
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৭ এএম
বাবুগঞ্জে ৪ প্রিসাইডিং অফিসারকে অব্যাহতি। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
কেন্দ্র ছেড়ে বাইরে গিয়ে তাদের আত্মীয়ের বাড়ি অবস্থান করায় বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের ১নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নে ২নং ওয়ার্ড বারকানি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের চারজন সহকারী প্রিসাইডিং অফিসারকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আগরপুর বারকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
গোপন সংবাদের বরাতে বিষয়টি জানতে পেরে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার কামরুল কেন্দ্রের বাহিরে থাকা চারজন সহকারী প্রিসাইডিং অফিসারকে আটক করেন।
বিষয়টি উপজেলা সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করলে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা।
অব্যাহতিপ্রাপ্তরা হলেন- আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. সোহেল রানা, বারকানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক মো. ফারুক হোসেন, মো. রাসেদ ব্যাপারী, মো. জামাল হাওলাদার।
অব্যাহতির পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

