ভোট দিলেন বিএনপি নেতা মেজর হাফিজ, বললেন ‘পরিবেশ সুন্দর’
যুগান্তর প্রতিবেদন, ভোলা
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৮ পিএম
ভোলার লালমোহন পৌরসভার আবদুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোট দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ভোলা-৩ আসনের বিএনপির প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম নিজের ভোট দিয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে তিনি ভোলার লালমোহন পৌরসভার আবদুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন।
এ সময় তার সঙ্গে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভোট দিয়ে তিনি জানান, ১৭ বছর পর তিনি ভোট দিতে পেরেছেন। ২০১৮ সালে ভোটের সময় তাকে গৃহবন্দি করে রাখা হয়েছিল। ঘর থেকেও ১৬ দিন বের হতে পারেননি। নিজের ভোটও দিতে পারেননি।
তিনি আরও বলেন, দেশ গণতন্ত্রের দিকে এগিয়ে যাবে এটাই কামনা করি। এখন পর্যন্ত ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরিবেশ সুন্দর রয়েছে।

-698d685c38c75.jpg)