ভোটকেন্দ্রের গোপন কক্ষে ছবি তোলায় কুয়াকাটায় আটক ১
Advertisement
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৬ পিএম
ভোটকেন্দ্রের গোপন কক্ষে ছবি তোলায় কুয়াকাটায় আটক ১। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
কুয়াকাটার ইসলামপুর দাখিল মাদ্রাসাকেন্দ্রে ভোটদান কক্ষের গোপন বুথে ছবি ধারণের অভিযোগে মোহাম্মদ বেলায়েত (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি কুয়াকাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আ. মজিদের ছেলে।
কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার মো. শাহাদুল ইসলাম বলেন, ভোটের গোপন কক্ষে ছবি তোলার বিষয়টি নজরে এলে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করেন। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্ধারিত সময় সকাল সাড়ে ৭টায় সারা দেশে ভোটগ্রহণ শুরু হয়, যা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। এর মধ্যে ভোট দিতে কেন্দ্রের সামনে জড়ো হচ্ছেন মানুষ। তার মধ্যে অনেকে নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে হাজির হন। কোথাও কোথাও ভোটারের লাইন দীর্ঘ হতে দেখা গেছে। বিএনপি, জামায়াত ও এনসিপির জ্যেষ্ঠ নেতাদেরও এর মধ্যে ভোট দিতে দেখা গেছে।
নির্বাচন উপলক্ষ্যে বুধবার (১১ ফেব্রুয়ারি) দেশজুড়ে কেন্দ্রগুলোতে নির্বাচনি সরঞ্জাম পাঠায় ইসি। সারারাত ধরেই ভোটকেন্দ্রগুলোর পাহারায় ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এবার ২৯৯ আসনে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে। ভোটের লড়াইয়ে নিবন্ধিত ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।
মোট প্রার্থীর সংখ্যা ২ হাজার ২৮ জন এবং এদের মাঝে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৭৫ জন। আর মোট প্রার্থীদের মাঝে মাত্র ৮৩ জন হলেন নারী।
মোট প্রার্থীর মধ্যে রাজনৈতিক দলের এক হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৩ জন। নারী প্রার্থীর মধ্যে দলীয় ৬৩ জন ও স্বতন্ত্র ২০ জন। পুরুষ প্রার্থীর মধ্যে দলীয় এক হাজার ৬৯২ জন ও স্বতন্ত্র ২৫৩ জন।

-698d685c38c75.jpg)