জামায়াত ও বিএনপির দুই কর্মীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
Advertisement
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৩ পিএম
আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা স্কুলমোড় এলাকায় বিএনপি ও জামায়াতের দুই কর্মীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
|
ফলো করুন |
|
|---|---|
চুয়াডাঙ্গায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অপরাধে বিএনপি ও জামায়াতের দুই কর্মীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চুয়াডাঙ্গা-১ আসনের আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা স্কুল মোড় এলাকায় ওই দুই কর্মীকে জরিমানা করা হয়।
ধানের শীষ ও দাঁড়িপাল্লার দীর্ঘ তোরণ নির্মাণের অপরাধে তাদের জরিমানা করা হয় বলে স্থানীয়ভাবে জানা গেছে।
জানা যায়, আলমডাঙ্গার নতিডাঙ্গা গ্রামের ব্রিজসংলগ্ন স্কুলমোড়ে পৃথক দুটি স্থানে ধানের শীষ ও দাঁড়িপাল্লার তোরণ তৈরি করেন স্থানীয় নেতারা। এতে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘিত হয়।
আলমডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শাহনেওয়াজ মেহেদী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নতিডাঙ্গা গ্রামের আবদুল মজিদ মালিতার ছেলে বিএনপিকর্মী তানশিল ছোটনকে ৫ হাজার ও একই গ্রামের প্রয়াত জবেদ আলীর ছেলে জামায়াত কর্মী সেলিম রেজাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। দণ্ডিতরা সঙ্গে সঙ্গে জরিমানার টাকা পরিশোধ করেন।

-698d7267ab86d.jpg)