Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বয়স ১০৯, লাঠিতে ভর দিয়ে কেন্দ্রে এসে দিলেন ভোট

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৯ পিএম

বয়স ১০৯, লাঠিতে ভর দিয়ে কেন্দ্রে এসে দিলেন ভোট

বাঁশখালীর বাণীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এসে ভোট দেন শতবর্ষী ধর্মরাজ দে। ছবি: সংগৃহীত

Advertisement

লাঠিতে ভর দিয়ে প্রতিবেশীর সঙ্গে কেন্দ্রে এসে ভোট দিলেন চট্টগ্রামের বাঁশখালীর ধর্মরাজ দে; জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, তার বয়স এখন ১০৯।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে বাঁশখালীর বাণীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে এসে ভোট দেন এই শতবর্ষী বৃদ্ধ।

কেন্দ্রে দায়িত্বরত গ্রাম চৌকিদাররা জানালেন, বাণীগ্রাম ৫ নম্বর ওয়ার্ড মাস্টারপাড়ার বাসিন্দা ধর্মরাজ দে এলাকার সবচেয়ে প্রবীণ ব্যক্তি।  

বয়সের ভারে ন্যুব্জ ধর্মরাজ এখন আর কানে ভালো শোনেন না। কাছ থাকে নাম জানতে চাইলে অস্পষ্ট স্বরে নিজের নাম বলেন।

তাকে কেন্দ্রে নিয়ে এসেছেন তার প্রতিবেশী পঞ্চাশোর্ধ করুণ দে। 

তিনি বলেন, প্রবীণ ধর্মরাজ সম্পর্কে তার দাদু হয়। একসময় দিন মজুরের কাজ করতেন। উনার চার ছেলের তিনজনই মারা গেছেন। স্ত্রীও মারা গেছেন বেশ কয়েক বছর আগে। তবে এখনও তিনি লাঠিতে ভর দিয়ে নিজে চলাচল করতে পারেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

মিষ্টির পদত্যাগ সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

সংসদে প্রথম ওয়াকআউট কবে ও কেন হয়েছিল?

সংসদে প্রথম ওয়াকআউট কবে ও কেন হয়েছিল?

আরও পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল

প্রাথমিক বিদ্যালয়ে নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল

প্রেমিকার সঙ্গে দ্বন্দ্বে সাস্ট শিক্ষার্থীর বিষপানে মৃত্যু

প্রেমিকার সঙ্গে দ্বন্দ্বে সাস্ট শিক্ষার্থীর বিষপানে মৃত্যু

চোরের কবলে কক্সবাজার বিমানবন্দর সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা

সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা

অরণ্যঘেরা পালং খিয়াং ঝরনার মায়া

অরণ্যঘেরা পালং খিয়াং ঝরনার মায়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম