Logo
Logo
×

Advertisement

রাজধানী

নির্বাচনে আলোচিত আসন ঢাকা-১৭, নজর বিশ্ব মিডিয়ার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৮ পিএম

নির্বাচনে আলোচিত আসন ঢাকা-১৭, নজর বিশ্ব মিডিয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের মধ্যে অন্যতম আলোচিত আসন ঢাকা-১৭।

Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের মধ্যে অন্যতম আলোচিত আসন ঢাকা-১৭। কারণ এ আসনের প্রার্থী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ফলে দেশি-বিদেশি গণমাধ্যমের বিশেষ নজর এখন এই আসন ঘিরে।

ইতোমধ্যে আসনটির বিভিন্ন ভোটকেন্দ্রের সামনে কয়েকশ সাংবাদিক অবস্থান নিয়েছেন। বিশেষ করে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের চিত্র একেবারেই ভিন্ন। সেখানে জাতীয় প্রায় সব গণমাধ্যমের প্রতিনিধিদের পাশাপাশি রেকর্ডসংখ্যক বিদেশি সাংবাদিক উপস্থিত রয়েছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের সাংবাদিকরা দায়িত্ব পালন করছেন এবং সার্বিক পরিস্থিতি নিয়ে সরাসরি সম্প্রচার করছেন। অনেক বিদেশি গণমাধ্যম তাদের লাইভ প্রতিবেদনে বারবার এ আসনটিকে তারেক রহমানের আসন হিসেবে উল্লেখ করছে।

বিপুলসংখ্যক সাংবাদিকের উপস্থিতি বিবেচনায় বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে আলাদা বুথ স্থাপন করা হয়েছে। সেখানে দেশি ও বিদেশি সাংবাদিকদের জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়েছে।

এদিকে সকাল থেকেই গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজকেন্দ্রে ভোটারদের উপচেপড়া ভিড় দেখা গেছে। ভোটারদের দীর্ঘ লাইন কেন্দ্র থেকে সামনের সড়ক পর্যন্ত বিস্তৃত হয়েছে। এ কেন্দ্রেই ভোট দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাদের ভোটগ্রহণ ঘিরে কেন্দ্রটিতে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঢাকা-১৭ আসনটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট থানার ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত। মূলত গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, কড়াইল বস্তি, বারিধারা, শাহজাদপুর, কালাচাঁদপুর, ভাষানটেক, মাটিকাটা এবং ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে এই আসনটি গঠিত।

শুরুর দিকে এ আসনে ১২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও তারেক রহমানকে সমর্থন জানিয়ে পাঁচজন প্রার্থী সরে দাঁড়িয়েছেন। বর্তমানে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন সাতজন। তবে স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, মূল লড়াইটি হতে পারে তারেক রহমানের ‘ধানের শীষ’ প্রতীক এবং জামায়াতের প্রার্থী ডা. খালিদুজ্জামানের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের মধ্যে।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৭৭৭। এর মধ্যে ১ লাখ ৭৪ হাজার ৭০৯ পুরুষ, ১ লাখ ৫৯ হাজার ৬০ জন নারী এবং ৮ জন হিজড়া ভোটার রয়েছেন। এ ছাড়া এই আসনে প্রতিদ্বন্দ্বিতায় আছেন জাতীয় পার্টি-জেপির তপু রায়হান, জাতীয় পার্টির আতিক আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ উল্যাহ, বাংলাদেশ লেবার পার্টির মুহাম্মদ রাশেদুল হক এবং স্বতন্ত্র প্রার্থী মো. আনিসুজ্জামান খোকন।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

সম্পর্কিত খবর

সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

মিষ্টির পদত্যাগ সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

সংসদে প্রথম ওয়াকআউট কবে ও কেন হয়েছিল?

সংসদে প্রথম ওয়াকআউট কবে ও কেন হয়েছিল?

আরও পড়ুন

যুগান্তরে সংবাদ প্রকাশ ঢামেকে রোগীর স্বজনদের ওপর হামলার অভিযোগ তদন্তের আশ্বাস

ঢামেকে রোগীর স্বজনদের ওপর হামলার অভিযোগ তদন্তের আশ্বাস

চকবাজারে আগুন ১২ ঘন্টায় নিয়ন্ত্রণ সরুগলি-প্লাস্টিক পণ্য-ঝুঁকিপূণ ভবনে বিপাকে ফায়ার সার্ভিস

সরুগলি-প্লাস্টিক পণ্য-ঝুঁকিপূণ ভবনে বিপাকে ফায়ার সার্ভিস

বিমানবন্দরে বিপুল স্বর্ণ ও আইফোন আটক

বিমানবন্দরে বিপুল স্বর্ণ ও আইফোন আটক

শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা

শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম