Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নাতির কোলে চড়ে ছেলেকে ভোট দিলেন শতবর্ষী সূর্য বানু

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫২ পিএম

নাতির কোলে চড়ে ছেলেকে ভোট দিলেন শতবর্ষী সূর্য বানু

নাতির কোলে চড়ে পছন্দের প্রার্থীকে ভোট দিলেন শতবর্ষী সূর্যবানু। ছবি: সংগৃহীত

Advertisement

ত্রয়োদশ সংসদ নির্বাচনে গাজীপুরে নাতির কোলে চড়ে পছন্দের প্রার্থীকে ভোট দিলেন শতবর্ষী সূর্য বানু।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সাড়ে ৭টায় ভোট শুরুর পরপরই কালিয়াকৈর উপজেলার লতিফপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে আসতে শুরু করেন ভোটাররা।  

সেখানে সবার নজর কাড়েন ১১০ বছর বয়সি শতবর্ষী নারী সূর্য বানু; যিনি নাতি সুলাইমানের কোলে উঠে কেন্দ্রে প্রবেশ করেন। তার মুখে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু চোখ-মুখে ছিল উজ্জ্বলতা। 

বয়স ও শারীরিক দুর্বলতা উপেক্ষা করে সকাল ৮টার আগেই কেন্দ্রে হাজির হন তিনি।

সূর্য বানুর ছেলে মো. মজিবুর রহমান গাজীপুর-১ (কালিয়াকৈর ও সিটির একাংশ) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, কেন্দ্রে প্রবেশের সময় উপস্থিত ভোটার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সূর্য বানুকে সহযোগিতা করেন। নাতির কোল থেকে নেমে তিনি ভোট দিতে বুথে ঢোকেন। কিছুক্ষণ পর বেরিয়ে এসে এ শতবর্ষী নারী ছেলের জন্য দোয়া করেন।

বয়সের ভারে জড়িয়ে যাওয়া কণ্ঠে সূর্য বানু সাংবাদিকদের বলেন, আল্লাহ যেন আমার ছেলেকে ভালো রাখে। দেশের মানুষের জন্য কাজ করতে পারে। 

সূর্য বানুর উপস্থিতি কেন্দ্রে অন্যরকম আবহ তৈরি হয়। অনেকেই এগিয়ে এসে তাকে সালাম দেন; তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। শতবর্ষী এই নারীকে দেখে তরুণ ভোটাররাও অনুপ্রাণিত হন।

কালিয়াকৈরের বাসিন্দা আকরাম হোসেন বলেন, এত বয়স্ক ভোটার খুব কমই দেখা যায়। সূর্যবানুর মতো একজন প্রবীণ নারী ভোট দিতে এসে সবার মাঝে অনুপ্রেরণা জুগিয়েছেন।

এদিন গাজীপুরের পাঁচটি আসনে সকাল সাড়ে ৭টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়।

লতিফপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়ে তরুণ ভোটার সুখপ্রিতা হেরা বলেন, ভোট দিতে পেরে খুবই ভালো লাগছে। নিজেকে দায়িত্ববান মনে করছি।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

সম্পর্কিত খবর

সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

মিষ্টির পদত্যাগ সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

সংসদে প্রথম ওয়াকআউট কবে ও কেন হয়েছিল?

সংসদে প্রথম ওয়াকআউট কবে ও কেন হয়েছিল?

আরও পড়ুন

প্রেমিকার সঙ্গে দ্বন্দ্বে সাস্ট শিক্ষার্থীর বিষপানে মৃত্যু

প্রেমিকার সঙ্গে দ্বন্দ্বে সাস্ট শিক্ষার্থীর বিষপানে মৃত্যু

চোরের কবলে কক্সবাজার বিমানবন্দর সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা

সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা

অরণ্যঘেরা পালং খিয়াং ঝরনার মায়া

অরণ্যঘেরা পালং খিয়াং ঝরনার মায়া

স্কুলে শাসনের জের রাস্তায় গাছের ডাল দিয়ে শিক্ষককে পেটাল ছাত্র

রাস্তায় গাছের ডাল দিয়ে শিক্ষককে পেটাল ছাত্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম