Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঝিনাইদহ-৪

একাধিক টিপসই নেওয়ার অভিযোগে সহকারী প্রিসাইডিং অফিসারকে অব্যাহতি

Advertisement

Icon

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৭ পিএম

একাধিক টিপসই নেওয়ার অভিযোগে সহকারী প্রিসাইডিং অফিসারকে অব্যাহতি

অভিযুক্ত সহকারী প্রিসাইডিং অফিসার সাইফুল ইসলাম। ছবি: যুগান্তর

Advertisement

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাকুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মুড়ি বইয়ে একাধিক টিপ সই নেওয়ার অভিযোগ উঠেছে ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার সাইফুল ইসলামের বিরুদ্ধে। অভিযুক্ত সহকারী প্রিসাইডিং অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অভিযুক্ত সহকারী প্রিসাইডিং অফিসার সাইফুল ইসলাম সম্মিলনি দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী।

এ ঘটনায় ওই কেন্দ্রের পুরুষ বুথের ভোট ২০ মিনিট বন্ধ ছিল। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ রিমা ইসলাম কেন্দ্রে এসে ভোট গ্রহণ শুরু করেন। এ কেন্দ্রে ৪টি গ্রামের ৩ হাজার ২৮৯ জন ভোটাধিকার প্রয়োগ করবেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন চাকুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মঞ্জুরুল আলম।

ভোটার রসুল আমিন অভিযোগ করেন, তিনি ভোট দিতে গেলে সহকারী প্রিসাইডিং অফিসার ব্যালট দেওয়ার সময় ৪-৫টি ব্যালটের মুড়ি বইয়ে টিপসই করিয়ে নেয়। এতে তার সন্দেহ হলে তিনি বিষয়টি কেন্দ্রের প্রিসাইডিং অফিসারকে জানান। এর আগে আরও ২-৩ জনের কাছ থেকে একাধিক ভোটারের কাছ থেকে এভাবে টিপ সই নিয়েছেন। তিনি ওই অফিসারকে প্রত্যাহার ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করেন।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মঞ্জুরুল আলম বলেন, প্রায় ২০ মিনিট পুরুষ বুথের ভোট বন্ধ ছিল। এরপর স্বাভাবিক হয়েছে। ওই সহকারী প্রিসাইডিং অফিসারের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ রিমা ইসলাম জানান, অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে (সহকারী প্রিসাইডিং অফিসার) দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

সম্পর্কিত খবর

কালীগঞ্জে আ.লীগ নেতা ইউপি সদস্যসহ গ্রেফতার ৬

কালীগঞ্জে আ.লীগ নেতা ইউপি সদস্যসহ গ্রেফতার ৬

সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

মিষ্টির পদত্যাগ সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

হাসিনাকে প্রধান আসামি করে ৫২ জনের বিরুদ্ধে মামলা

হাসিনাকে প্রধান আসামি করে ৫২ জনের বিরুদ্ধে মামলা

মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

জামায়াতের সঙ্গে আলাপ করেই আ.লীগ মিছিলের সাহস পাচ্ছে: রাশেদ খান

জামায়াতের সঙ্গে আলাপ করেই আ.লীগ মিছিলের সাহস পাচ্ছে: রাশেদ খান

আরও পড়ুন

অরণ্যঘেরা পালং খিয়াং ঝরনার মায়া

অরণ্যঘেরা পালং খিয়াং ঝরনার মায়া

স্কুলে শাসনের জের রাস্তায় গাছের ডাল দিয়ে শিক্ষককে পেটাল ছাত্র

রাস্তায় গাছের ডাল দিয়ে শিক্ষককে পেটাল ছাত্র

সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক বহিষ্কার

মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক বহিষ্কার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম