Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভোটকেন্দ্রের বাইরে জামায়াতের দুই সমর্থককে পিটিয়ে জখমের অভিযোগ

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩১ পিএম

ভোটকেন্দ্রের বাইরে জামায়াতের দুই সমর্থককে পিটিয়ে জখমের অভিযোগ

Advertisement

যশোর-৩ (সদর) আসনের তালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে জামায়াতের দুই কর্মীকে পিটিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টায় এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন—সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের জামায়াত কর্মী আবু হোসেন (২৫) ও আব্দুল গণি (৫০)।

আহত আবু হোসেন জানান, সকালে তিনি ভোটকেন্দ্রের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বিএনপির সমর্থকরা তাকে পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। একই সময়ে আব্দুল গণি ভোট দিতে বাড়ি থেকে বের হলে প্রতিপক্ষের লোকজন তাকে চড় মেরে বাড়িতে পাঠিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।    

খবর পেয়ে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।

যশোর সদর ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাফফাত আরা সাঈদ বলেন, ‘দুজন আহত হয়েছেন বলে শুনেছি। আমরা ব্যবস্থা নিচ্ছি।’

Advertisement

বাংলাদেশ জামায়াতে ইসলামী আহত ত্রয়োদশ সংসদ নির্বাচন

Advertisement

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

আরও পড়ুন

বিএনপি-আ.লীগ পালটাপালটি ধাওয়া, দুই শতাধিক বোমা বিস্ফোরণ

বিএনপি-আ.লীগ পালটাপালটি ধাওয়া, দুই শতাধিক বোমা বিস্ফোরণ

আরও এক মামলা টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলায় আসামি ৫০০৮

টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলায় আসামি ৫০০৮

শেবাচিমের শিশু ওয়ার্ড শয্যা ৪৫ রোগী ৮০০

শয্যা ৪৫ রোগী ৮০০

বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি পশ্চিম রেলের দুই তৃতীয়াংশ ক্রসিংয়ে গেটম্যান নেই

পশ্চিম রেলের দুই তৃতীয়াংশ ক্রসিংয়ে গেটম্যান নেই

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম