Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ফলাফলের তালিকায় অগ্রিম স্বাক্ষরের জন্য চট্টগ্রামে প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

Advertisement

Icon

পটিয়া ( চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৩ পিএম

ফলাফলের তালিকায় অগ্রিম স্বাক্ষরের জন্য চট্টগ্রামে প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

যুগান্তর গ্রাফিক্স

Advertisement

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) আসনে ফলাফলের তালিকায় অগ্রিম স্বাক্ষর নেওয়ার দায়ে প্রিসাইডিং কর্মকর্তা ফরিদুল আলমকে প্রত্যাহার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ওই আসনের (আংশিক) উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রাণহরি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

ওই ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ফরিদুল আলম ফলাফলের তালিকায় অগ্রিম স্বাক্ষর নিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌছায়। ঘটনার পর কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। 

পরে দায়িত্বরত সহকারী রিটার্নিং কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান ঘটনাস্থলে পৌছে প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করলে দুপুর দেড়টার দিকে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়। 

প্রত্যাহার হওয়া প্রিসাইডিং কর্মকর্তা ফরিদুল আলম জানান, ভোট শেষে ফলাফলের তালিকা তৈরিতে ঝামেলায় পড়তে হয়। এ কারণে তিনি আগেভাগে ফলাফলের তালিকায় স্বাক্ষর নিয়েছেন। খারাপ উদ্দেশ্যে এ কাজ করেননি বলেও জানান তিনি। 

ওই আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিন  জানান, ফলাফলের তালিকায় অগ্রিম স্বাক্ষর নিয়ে প্রিসাইডিং কর্মকর্তা অপরাধ করেছেন। তিনি এলডিপির প্রার্থীর পক্ষে কাজ করছেন।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন

আরও পড়ুন

সম্পর্কিত খবর

বুদ্ধিমত্তায় ছিনতাইকারী চক্রের হাত থেকে বাঁচলেন পর্বতারোহী বাবর

বুদ্ধিমত্তায় ছিনতাইকারী চক্রের হাত থেকে বাঁচলেন পর্বতারোহী বাবর

২৯ ঘণ্টা পর মুক্ত চুয়েট উপাচার্য, ‘ক্যাম্পাসে ফেরা যাবে না’ শর্ত দিলেন শিক্ষার্থীরা

২৯ ঘণ্টা পর মুক্ত চুয়েট উপাচার্য, ‘ক্যাম্পাসে ফেরা যাবে না’ শর্ত দিলেন শিক্ষার্থীরা

২৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উপাচার্যকে উদ্ধার করলেন ডিসি-এসপি, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

২৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উপাচার্যকে উদ্ধার করলেন ডিসি-এসপি, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

জাল গ্যারান্টিনামায় ৩০ কোটি টাকা ঋণ, ব্যবসায়ীর ১৬ বছরের কারাদণ্ড

জাল গ্যারান্টিনামায় ৩০ কোটি টাকা ঋণ, ব্যবসায়ীর ১৬ বছরের কারাদণ্ড

এনসিটির ইজারা বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে গণঅনশন

এনসিটির ইজারা বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে গণঅনশন

চট্টগ্রামে হোটেলে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

চট্টগ্রামে হোটেলে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

আরও পড়ুন

প্রেমিকার সঙ্গে দ্বন্দ্বে সাস্ট শিক্ষার্থীর বিষপানে মৃত্যু

প্রেমিকার সঙ্গে দ্বন্দ্বে সাস্ট শিক্ষার্থীর বিষপানে মৃত্যু

চোরের কবলে কক্সবাজার বিমানবন্দর সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা

সাগরে বসানো লাইটিং সিস্টেমে হানা

অরণ্যঘেরা পালং খিয়াং ঝরনার মায়া

অরণ্যঘেরা পালং খিয়াং ঝরনার মায়া

স্কুলে শাসনের জের রাস্তায় গাছের ডাল দিয়ে শিক্ষককে পেটাল ছাত্র

রাস্তায় গাছের ডাল দিয়ে শিক্ষককে পেটাল ছাত্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম